Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'আমরা সাহায্যের জন্য প্রস্তুত', ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার-থাইল্যান্ডকে বার্তা দিলেন মোদী

এখনও পর্যন্ত ১০৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন অন্তত ৩৫০। নিখোঁজ মানুষের সংখ্যার কোনও হিসাব নেই।

'আমরা সাহায্যের জন্য প্রস্তুত', ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার-থাইল্যান্ডকে বার্তা দিলেন মোদী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 28 March 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: পরপর ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার (Myanmar), থাইল্যান্ড (Thailand)। প্রথমে মায়ানমারের মান্দালয়ে প্রবল তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। এরপর মাত্র ১২ মিনিটের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয়, রিখটার স্কেল যার মাত্রা ছিল ৬.৪। স্বাভাবিকভাবেই এত জোরাল ভূমিকম্পে দুটি দেশেই বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের (India) তরফে গেল বিশেষ বার্তা। পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১০৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন অন্তত ৩৫০। নিখোঁজ মানুষের সংখ্যার কোনও হিসাব নেই। মৃতদের মধ্যে ১০৩ জন মায়ানমারের ও ৪ জন থাইল্যান্ডের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ঘটনার দুঃখপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি। আর সবরকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আমাদের কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি।' মোদী এও জানান, ভারত সরকার মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। 

ভয়াবহ পরিস্থিতির দিকে তাকিয়ে মায়ানমারের জুন্টা (সামরিক) সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাবও দিতে পারছে না দেশটির সামরিক সরকার। 

একাধিক সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে। কারও কারও ধারণা মৃত ও আহতের সংখ্যা অভাবনীয় হতে পারে। কারণ ধ্বংসস্তুপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করার মতো পরিকাঠামোর খুবই অভাব। 

শুক্রবার প্রথমে মায়ানমারের মান্দালয়ে তীব্র ভূমিকম্প হয়। পরে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক ও উত্তরাংশের চিয়াং মাই সহ গোটা মায়ানমারে কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। 


```