Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

Ceasefire: যুদ্ধবিরতি ভেঙে রাতভর কীভাবে হামলা পাকিস্তানের, সাংবাদিক বৈঠক করে বলবে সেনা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা (India Pakistan Ceasefire) এবং তার ঘণ্টাখানেক পরই ড্রোন হামলা ও বিস্ফোরণ। রাতভর পাকিস্তান কীভাবে সংঘর্ষ চালাল, সেই নিয়েই রোববার সকাল ১১টায় সেনাবাহিনী ব্রিফ করবে সাংবাদিক বৈঠকে (Press Brief)।

Ceasefire: যুদ্ধবিরতি ভেঙে রাতভর কীভাবে হামলা পাকিস্তানের, সাংবাদিক বৈঠক করে বলবে সেনা

ফাইল ছবি

শেষ আপডেট: 11 May 2025 09:54

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা (India Pakistan Ceasefire) এবং তার ঘণ্টাখানেক পরই ড্রোন হামলা ও বিস্ফোরণ। রাতভর পাকিস্তান কীভাবে সংঘর্ষ চালাল, সেই নিয়েই রোববার সকাল ১১টায় সেনাবাহিনী ব্রিফ করবে সাংবাদিক বৈঠকে (Press Brief)।

শনিবার বিকেল ৫টায় সংঘর্ষবিরতি চুক্তির ঘোষণা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার মাত্র ৩ ঘণ্টা পরই তা লঙ্ঘন করে পাকিস্তান (Pakistan)। জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া অন্তত ১১ জায়গায় গুলিবর্ষণ করে তারা। পাশাপাশি ড্রোন হামলারও চেষ্টা করা হয়। পাক হামলার জেরে সীমান্তে শহিদ হয়েছেন বিএসএফের (BSF) এক সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। আরও ৭ জন আহত বলেও জানা গেছে। 

শনিবার সন্ধে সাড়ে ৭টার কিছু পরই জম্মু-কাশ্মীর সীমান্তে গুলির আওয়াজ পাওয়া যায়। শুধু তাই নয়, জম্মু-শ্রীনগর সহ একাধিক এলাকায় সাইরেন বাজাতে হয় এবং সেখানে ড্রোন হামলা হয়। জম্মু-কাশ্মীরের বারামুলা, বদগামেও গুলির আওয়াজ পাওয়া যায়। ভূ-স্বর্গ ছাড়া রাজস্থানেও সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়।

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর জম্মু-কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ভেবেছিলেন পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে। কিন্তু তা হয়নি। এই সংঘর্ষবিরতি চুক্তি কতদিন স্থায়ী হবে, তা নিয়েও প্রশ্ন ওঠে। 

যদিও শনিবার রাতে ড্রোন হামলা, বিস্ফোরণের পর নতুন করে আর গোলাবর্ষণ হয়নি জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্ত ছিল ১০-১১ তারিখের মধ্যবর্তী রাতে। 

সীমান্তে সংঘর্ষ বিরতির মধ্যেই দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) অভিযানে নেমেছে স্টেট ইনটেলিজেন্স এজেন্সি (SIA)। সংবাদসংস্থা সূত্রে খবর, রোববার কুলগামের (Kulgam District) একাধিক জায়গায় অভিযানে নেমেছেন ইনতেলিজেন্সের আধিকারিকরা। 


```