Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

৬ মাসেই মার্সিডিজ, বিএমডব্লু চাইলে হবে না, প্রধান বিচারপতির সাবধানবাণী নবীনদের

যদি কেউ অভিজ্ঞতা অর্জন ছাড়াই আদালতে সওয়াল-জবাব শুরু করে দেয়, ৬ মাসের মধ্যে মার্সিডিজ কিংবা বিএমডব্লুর মালিক হতে চায়, তাহলে তাদের  মতলবটা কী তা টের পাওয়া যায়। 

৬ মাসেই মার্সিডিজ, বিএমডব্লু চাইলে হবে না, প্রধান বিচারপতির সাবধানবাণী নবীনদের

দেশের প্রধান বিচারপতি বিআর গভাই। ফাইল ছবি।

শেষ আপডেট: 26 July 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: যদি কেউ অভিজ্ঞতা অর্জন ছাড়াই আদালতে সওয়াল-জবাব শুরু করে দেয়, ৬ মাসের মধ্যে মার্সিডিজ কিংবা বিএমডব্লুর মালিক হতে চায়, তাহলে তাদের  মতলবটা কী তা টের পাওয়া যায়। ভবিষ্যৎ প্রজন্মের এবং আইনের চৌকাঠে দাঁড়ানো নবীন আইনজীবীদের আগে শিক্ষানবিশী করার পাঠ দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গভাই। শনিবার এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই স্পষ্ট করে জানিয়ে দিলেন, অবসরের পর তিনি কোনও সরকারি পদ গ্রহণ করবেন না। নয়াদিল্লির আইনপাট ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে শলা-পরামর্শ দেওয়ার কাজ করবেন।

মহারাষ্ট্রের অমরাবতী জেলায় প্রধান বিচারপতি গভাইয়ের পৈতৃক ভিটে রয়েছে দরারপুর গ্রামে শুক্রবার সেখানেই গিয়েছিলেন তিনি নিজের  আশপাশের গ্রামের কয়েকশো মানুষ তাঁকে ফুল ছড়িয়ে স্বাগত জানান।

 তাঁর বাবা কেরল  বিহারের প্রয়াত রাজ্যপাল আরএস গভাইয়ের স্মৃতিবেদিতে মাল্যদান করেন তিনি পরিবারের সঙ্গে তাঁর বাবার মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠানেও যোগ দেন দরারপুরে একটি বিশাল তোরণের ভিত্তিপ্রস্তর করেন নিজের স্কুলে গিয়ে ক্লাস বেঞ্চে বসেন বলেনবিচারের ফয়সালা মানুষের দরজায় পৌঁছে দিতে প্রয়োজন বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণের

গ্রামে সংবর্ধনা নেওয়ার পর গভাই বলেন, আমি ঠিক করে ফেলেছি, অবসরের পর আমি কোনও সরকারি পদ নেব না। অবসরের পর আমার কাছে অনেক সময় থাকবে। তাই আমি অখণ্ড সময় কাটাব দরারপুর, অমরাবতী ও নাগপুরে। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন গভাই। অমরাবতী জেলা আদালতে একটি ই-লাইব্রেরির উদ্বোধনও করেন তিনি। গভাই বিচার ব্যবস্থা ক্ষেত্রে লালফিতের ফাঁসের পরোক্ষে সমালোচনা করেন। 

গভাই বলেন, এখানে তিনি দেশের প্রধান বিচারপতি হয়ে আসেননি। এই জেলার মানুষ বলে এসেছেন। এই মাটিতে তিনি গড়ে উঠেছেন, বড় হয়েছেন। নতুন, উঠতি আইনজীবীদের উদ্দেশে বলেন, সমাজে প্রতিপত্তি, স্ট্যাটাস, সম্মান এসবকে বড় করে দেখলে হবে না। নিজের মাথা খাটিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে বড় হও। আমি দেখেছি, জুনিয়ররা তাঁদের সিনিয়রদের চেয়ার ছেড়ে দিয়ে উঠে দাঁড়াচ্ছেন না। বিচারক-বিচারপতি ও আইনজীবীরা সমান অংশীদার এটা আপনারা মনে রাখবেন। তবেই ন্যায় বিচার মিলবে।


```