Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

১০ বছরের মেয়েকে ধর্ষণ, যোনিতে রড! গুজরাতের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী 'কাকু' আগেও করেছে এমন

জানা গিয়েছে, ৩৬ বছর বয়সী অভিযুক্ত আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। কর্মসূত্রে থাকত গুজরাতে।

১০ বছরের মেয়েকে ধর্ষণ, যোনিতে রড! গুজরাতের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী 'কাকু' আগেও করেছে এমন

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 19 December 2024 13:38

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর আগে এমনই এক ডিসেম্বর মাসে নির্ভয়া-প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। দিল্লির এক তরুণীকে ধর্ষণ করে যোনিতে লাঠি ঢুকিয়ে অমানুষিক অত্যাচার করেছিল চার যুবক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছিলেন তরুণী, সারা দেশ ফেটে পড়েছিল ক্ষোভে। দীর্ঘ বছর দশেকের প্রতীক্ষার পরে ফাঁসিও হয় অপরাধীদের। কিন্তু তার পরেও পরিস্থিতি যে কিছুই বদলায়নি, এই ঘটনা যেন তার জ্বলন্ত প্রমাণ। নির্ভয়া ধর্ষণের স্মৃতি উস্কে দেওয়ার মতো ফের এক নারকীয় ধর্ষণ ঘটে গেল দেশে। এবার শিকার ১০ বছরের ছোট্ট মেয়ে। ঘটনাস্থল গুজরাত।

গুজরাতের ভারুচের ঝাগাদিয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল রড। অভিযুক্ত নির্যাতিতার বাবার সহকর্মী বলে জানা গিয়েছে। নির্যাতিতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসা চলছে ভাদোদারার একটি সরকারি হাসপাতালে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ির সামনে খেলছিল ওই নাবালিকা। যেহেতু বাবার সহকর্মী ও প্রতিবেশী, তাই অভিযুক্তকে চিনত সে। ওইদিন নাবালিকাকে প্রথমে প্রলোভন তুলে নিয়ে যাওয়া হয়। তারপর একটি ঝোপে গিয়ে তার ওপর শারীরিক অত্যাচার চালানো হয়। ধর্ষণ করে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। রক্তক্ষরণ শুরু হলে, নির্যাতিতাকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। 

মেয়েকে খুঁজে না পেয়ে ওই এলাকায় পৌঁছন নির্যাতিতার মা। সেই সময় অসহায় অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিল সে। রক্তক্ষরণ হচ্ছিল মারাত্মকভাবে। সেই অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তিনি। তৎক্ষণাৎ কোমরে একটি অস্ত্রপচার হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় ভাদোদারা সরকারি হাসপাতালে। 

জানা গিয়েছে, ৩৬ বছর বয়সী অভিযুক্ত আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। কর্মসূত্রে থাকত গুজরাতে। নির্যাতিতার বাড়ির পাশেই একটি বাড়িতে থাকত সে। বাড়ি স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

পুলিশ সুপার ময়ূর চওদা জানান, রডের কথা প্রথমে জানা না গেলেও প্রাথমিক তদন্তের পর যৌনাঙ্গে রড ঢোকানের বিষয়টি শিকার করে অভিযুক্ত। জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আরও ভয়ংকর তথ্য। এই প্রথমবার নির্যাতিতাকে ধর্ষণ করেছে অভিযুক্ত, এমন নয়। এর আগে গত মাসে একবার ধর্ষণ করা হয়েছিল। 

ডেপুটি সুপার কুশল ওঝা এবিষয়ে জানান, প্রতিবেশী এবং বাবার সহকর্মী হিসেবে ওই নাবালিকা চিনত অভিযুক্তকে। তার সুযোগই সে নেয়। অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। 


```