Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ওএনজিসি-র তেলকূপের গ্যাস লিক করে আগুন, অন্ধ্রের গ্রাম ফাঁকা করে দিল প্রশাসন

মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ গ্যাস ও অপরিশোধিত তেল আকাশে ছিটকে পড়ে। স্থানীয় প্রশাসনের দাবি, লিক হওয়া গ্যাস অল্প সময়ের মধ্যেই আগুন ধরে যায়। 

ওএনজিসি-র তেলকূপের গ্যাস লিক করে আগুন, অন্ধ্রের গ্রাম ফাঁকা করে দিল প্রশাসন

তেলকূপে ভয়াবহ গ্যাস লিক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 January 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কোণাসীমা জেলায় ওএনজিসির (ONGC) একটি তেলকূপে ভয়াবহ গ্যাস লিক (ONGC Gas Leak) ও অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে একাধিক গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে প্রশাসন।

জানা গিয়েছে, কোণাসীমার রাজোল এলাকার ইরুসুমান্ডা গ্রামে অবস্থিত ওই তেলকূপে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখে ‘ওয়ার্কওভার রিগ’ ব্যবহার করে মেরামতির সময় হঠাৎই শক্তিশালী ব্লো-আউট হয়। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ গ্যাস ও অপরিশোধিত তেল আকাশে ছিটকে পড়ে। স্থানীয় প্রশাসনের দাবি, লিক হওয়া গ্যাস অল্প সময়ের মধ্যেই আগুন ধরে যায়। তেলকূপ চত্বরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

ঘন ধোঁয়া ও গ্যাসে ঢেকে যায় ইরুসুমান্ডা-সহ আশপাশের এলাকা। পরিস্থিতি এমন হয় যে, চার দিক কুয়াশায় ঢেকে গিয়েছে বলে মনে হচ্ছিল। বিপদের আশঙ্কায় মাইকে ঘোষণা করে তিনটি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্র চালানো বা চুলা জ্বালাতে নিষেধ করা হয়।

পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের তরফে দ্রুত গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়। আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, অনেকে গবাদি পশুকেও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান। গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ওএনজিসির কর্মী ও আধিকারিকরা। গ্যাস লিক নিয়ন্ত্রণে আনা এবং আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তা ও ওএনজিসির ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলেই রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রশাসনের দাবি, মানুষের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে স্থানীয়দের।

বস্তুত, ২০২২ সালে অন্ধ্রপ্রদেশের আনাকপল্লে জেলার বস্ত্র কারখানায় গ্যাস লিক করার ফলে শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ওই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেই সময় কারখানায় কাজ করা ১২১ জন মহিলা কর্মচারী। আনাকপল্লে জেলার বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলে। সেই বছরই জুন মাসে বিশাখাপত্তনমের একটি ল্যাবরেটরিতে কাজ চলাকালীন গ্যাস লিক হওয়ার ঘটনায় ১৭৮ জন মহিলা কর্মচারী অসুস্থ হয়ে পড়েন।


```