Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও

১ এপ্রিল থেকে বড় বদল! আয়কর থেকে ট্রেন টিকিট, নতুন নিয়মে কীভাবে বদলে যাবে দৈনন্দিন খরচ ও জীবনযাপন

নতুন আর্থিক বছর শুরু হতে আর দু’দিন। ১ এপ্রিল থেকে দেশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক (1st April Financial changes) নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আয়কর থেকে শুরু করে LPG-র দাম, ট্রেনের টিকিট বাতিলের নিয়ম, PAN কার্ড—সব ক্ষেত্রেই একাধিক বড় বদল কার্যকর হতে চলেছে।

১ এপ্রিল থেকে বড় বদল! আয়কর থেকে ট্রেন টিকিট, নতুন নিয়মে কীভাবে বদলে যাবে দৈনন্দিন খরচ ও জীবনযাপন

শ্রেয়া দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 13:27

দ্য ওয়াল ব্যুরো: নতুন আর্থিক বছর শুরু হতে আর দু’দিন। ১ এপ্রিল থেকে দেশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক (1st April Financial changes) নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আয়কর থেকে শুরু করে LPG-র দাম, ট্রেনের টিকিট বাতিলের নিয়ম, PAN কার্ড—সব ক্ষেত্রেই একাধিক বড় বদল কার্যকর হতে চলেছে।

আয়করে বড় পরিবর্তন

সবচেয়ে বড় পরিবর্তন হল নতুন আয়কর আইন (Income Tax Act 2025) চালু হওয়া। বহু পুরনো তথা ১৯৬১ সালের আইনকে সরিয়ে সহজ ও আধুনিক কাঠামো আনা হচ্ছে। নতুন আইনে নিয়ম কমানো হয়েছে, ফর্মের সংখ্যা কমেছে, এবং কর ব্যবস্থাকে আরও সহজ করার চেষ্টা করা হয়েছে। ITR ফাইল করার সময়সীমাও বাড়ানো হয়েছে। নন-অডিট ট্যাক্সপেয়ারদের ক্ষেত্রে এখন ৩১ অগাস্ট পর্যন্ত সময় মিলবে।

PAN কার্ডে বড় বদল

১ এপ্রিল থেকে PAN কার্ডে নাম থাকবে আধার অনুযায়ী। আলাদা করে নাম দেওয়ার সুযোগ থাকবে না। পাশাপাশি PAN-এর জন্য আবেদন করার ক্ষেত্রে আধারের পাশাপাশি অন্যান্য নথিও বাধ্যতামূলক হতে চলেছে।

বেতন কমতে পারে হাতে

নতুন শ্রম আইন চালু হলে কর্মীদের ‘টেক-হোম’ বেতন কমতে পারে। কারণ, বেসিক বেতনের অংশ বাড়ানো হবে, ফলে PF-এ বেশি টাকা যাবে। তবে এর ফলে গ্র্যাচুইটির মতো সুবিধা বাড়বে বলেও জানানো হয়েছে।

ট্রেন টিকিট বাতিলের নিয়ম কড়া

ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়মও কঠোর হচ্ছে—
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত মিলবে না
৮–২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে প্রায় ৫০% কাটা যাবে
২৪–৭২ ঘণ্টা আগে বাতিলে ২৫% কাটা হবে

LPG-র দামে পরিবর্তন: ১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের দামও বদল হতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ব্যাঙ্কিং ও ATM নিয়মে বদল: কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই ATM ও UPI নগদ তোলার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সংখ্যক ফ্রি ট্রানজাকশনের পর অতিরিক্ত টাকা দিতে হবে।

FASTag, পেনশনেও নতুন নিয়ম: FASTag-এর বার্ষিক পাসের দাম বাড়ছে। তাছাড়া কেন্দ্রীয় কর্মীরা একবার UPS থেকে NPS-এ স্যুইচ করার সুযোগ পাবেন। 

এই নতুন নিয়মগুলি শুধু কর বা ব্যাঙ্কিং নয়, সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার মাসিক খরচ, সঞ্চয়, যাতায়াত এবং দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তে। তাই ১ এপ্রিলের আগে এই পরিবর্তনগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি।


```