Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

তৃণমূলের ব্রিগেডের দিনই দেশজুড়ে 'রেল রোকো' কৃষকদের, রবিবার বলেই বাঁচোয়া

গত ১৩ ফেব্রুয়ারি থেকে ফের কৃষক আন্দোলন শুরু হয়েছে। ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে দিল্লি চলোর ডাক দেয় কৃষকরা।

তৃণমূলের ব্রিগেডের দিনই দেশজুড়ে 'রেল রোকো' কৃষকদের, রবিবার বলেই বাঁচোয়া

শেষ আপডেট: 3 March 2024 23:04

দ্য ওয়াল ব্যুরো: গত ১৩ ফেব্রুয়ারি থেকে ফের কৃষক আন্দোলন শুরু হয়েছে। ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে দিল্লি চলোর ডাক দেয় কৃষকরা। সেই আন্দোলন এখনও চলছে এবং আগামী রবিবার বড় কর্মসূচির ঘোষণা করা হল। ১০ মার্চ 'রেল রোকো'র ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। 

রবিবার কৃষক সংগঠনের দুই নেতা সারওয়ান সিং পান্ধের এবং জগজিৎ সিং ধাল্লেওয়াল জানান, ১০ মার্চ দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত দেশজুড়ে 'রেল রোকো' কর্মসূচি করবেন তাঁরা। তার আগেই অবশ্য দিল্লির জন্য মিছিল শুরু হয়ে যাবে তাঁদের। পাঞ্জাব-হরিয়ানার অন্তত ২০০টি কৃষক সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও দিল্লি ঢোকার পথে আটকে দেওয়া হয় প্রতিবাদী কৃষকদের। ব্যারিকেড করে দেওয়া হয় সীমান্ত। এমনকি দিল্লিজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। কিন্তু কৃষক সংগঠনগুলি নিজেদের দাবিতে অনড়।

কৃষক আন্দোলন ঠেকাতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে হরিয়ানা প্রশাসন। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে কৃষকদের। এর জেরে এক তরুণ কৃষক এবং এক পুলিশকর্মীর মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু কৃষকদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার তাঁদের দাবি না মানা অবধি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।  সেই আন্দোলনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই 'রেল রোকো'র ডাক।  

১০ মার্চ নিয়ে এই মুহূর্তে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ওই দিনটি রাজ্য এবং দেশীয় স্তরে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, একই দিনে বাংলায় রয়েছে তৃণমূলের বিগ্রেড। অন্যদিকে, ওই দিনই আবার সন্দেশখালিতে বিজেপির সভা হওয়ার কথা। এছাড়া অন্যান্য বিরোধী দলগুলির কর্মসূচি তো আছেই। আগামী রবিবার কলকাতা সহ রাজ্যে এমনিতেই যানজটের সমস্যা হওয়ার কথা। এবার কৃষকদের ডাকে এই 'রেল রোকো'র প্রভাব যদি বাংলাতেও পড়ে তাহলে পরিস্থিতি কেমন হয়, সেটাই দেখার বিষয় হবে। তবে দিনটি যেহেতু রবিবার তাই অনেকের অনুমান, সাধারণ মানুষ খুব একটা নাজেহাল হবেন না। 

আগামী ১০ মার্চ সকাল ১১ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছেন। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বার্তাও দিয়েছেন। ব্রিগেডের মঞ্চ থেকেও তিনি কৃষক আন্দোলন নিয়ে সরব হতে পারেন বলে অনেকের অনুমান। সব মিলিয়ে ১০ মার্চ দিনটি লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে।  


```