Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

মহারাষ্ট্রের নাথ একজনই, ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন, ঘোষণা শিগগির, দাবি বিজেপি নেতার

একনাথ শিন্ডে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তকে তিনি পুরোপুরি সমর্থন করবেন।

মহারাষ্ট্রের নাথ একজনই, ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন, ঘোষণা শিগগির, দাবি বিজেপি নেতার

দেবেন্দ্র ফড়নবিশ

শেষ আপডেট: 1 December 2024 23:54

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বহিরঙ্গে বেশ জটিলতা দেখা যাচ্ছিল। তবে অন্তরঙ্গে ব্যাপারটা সম্ভবত ছিল জলের মতই স্বচ্ছ। রবিবার বিজেপির এক শীর্ষ নেতাও জানিয়ে দিলেন, দেবেন্দ্র ফড়নবিশই ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন। মঙ্গলবার অথবা বুধবার বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বৈঠক ডাকা হবে, সেখানে তাঁর নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ওই শীর্ষ বিজেপি নেতা।

রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এক বিজেপি নেতা বলেছেন, "দেবেন্দ্র ফড়নবিশের নাম নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয়েছে। বিধানসভা দলের বৈঠকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।"

অন্যদিকে, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তকে তিনি পুরোপুরি সমর্থন করবেন।

বিতর্ক ও জল্পনা

এদিকে একাধিক সূত্র দাবি করছে যে একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে এবং শিবসেনা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেতে পারে। তবে মন্ত্রিসভায় বিভিন্ন দপ্তর বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মহায্যুতি শরিকদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া হবে।

এর মধ্যে বিজেপি নেতা রাওসাহেব দানভে রবিবার জানিয়েছেন, “মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হলেও কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন এখনও পাওয়া যায়নি। তবে দেবেন্দ্র ফড়নবিশকেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে ধরা হচ্ছে”।

শিন্ডে নিজের দাবি থেকে সরে এসেছেন বলেও শোনা যাচ্ছে। তবে মহায্যুতির শরিকদের বৈঠক বারবার পিছিয়ে যাওয়ায় জটিলতা নতুন মাত্রা পেয়েছে।

শিবসেনার কটাক্ষ

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা আদিত্য ঠাকরে মন্তব্য করেছেন, "মুখ্যমন্ত্রী ও সরকার গঠন নিয়ে মহাযুতির অক্ষমতা রাজ্যের প্রতি অপমানজনক।"

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এই টানাপোড়েনের অবসান কবে হবে, সে দিকেই এখন তাকিয়ে আছেন রাজ্যের মানুষ।


```