Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

২০২০ সাল থেকে দেশে ৩৬ হাজার শিশু এখনও নিখোঁজ! কোন রাজ্যে সবথেকে বেশি

শিশুদের এখনও পর্যন্ত খুঁজে বের করতে ব্যর্থ রাজ্যগুলির পুলিশ এবং প্রশাসন। যদিও তাঁরা দাবি করছে, শিশুদের খুঁজতে তাঁরা কোনও চেষ্টা বাকি রাখেনি। 

২০২০ সাল থেকে দেশে ৩৬ হাজার শিশু এখনও নিখোঁজ! কোন রাজ্যে সবথেকে বেশি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 February 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: বিগত ৪ বছর ধরে ভারতে অন্তত ৩৬ হাজার শিশু নিখোঁজ (Child Missing)। তাঁদের কোনও সন্ধান পায়নি পুলিশ। সম্প্রতি এক রিপোর্টে (Child Missing Report) এমনই তথ্য প্রকাশ্যে এসেছে, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আমজনতার। ২০২০ সালের পর থেকে ওই শিশুদের এখনও পর্যন্ত খুঁজে বের করতে ব্যর্থ রাজ্যগুলির পুলিশ এবং প্রশাসন। যদিও তাঁরা দাবি করছে, গত চার বছরে নিখোঁজ প্রায় ৩ লক্ষ শিশুর বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে। 

এই রিপোর্ট অন্য কোনও সংস্থার নয়, কেন্দ্রীয় সরকারের। তাতে উল্লেখ রয়েছে, ২০২০ সালের পর থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশে, ৫৮ হাজারের বেশি। তবে পুলিশের দাবি, শেষ চার মাসের মধ্যে ৪৫ হাজার ৫৮৫ জনকে খুঁজে পেতে সক্ষম হয়েছে তাঁরা। বাকিরা এখনও নিখোঁজ। ওড়িশায় ২০২০ সাল থেকে প্রায় ২৪ হাজার ২০০ জন শিশু নিখোঁজ হয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগের সন্ধান পাওয়া গেলে এখনও প্রায় ৫ হাজার শিশু নিখোঁজ। এদিকে বিহারে, ২৪ হাজারেরও বেশি। এদের মধ্যে সাড়ে ১২ হাজারেরও বেশি জনকে খুঁজে পাওয়া যায়নি।   

কেন্দ্রীয় সরকারের অভিযোগ, একাধিক রাজ্য রয়েছে যেমন পাঞ্জাব, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর যারা নিখোঁজ শিশুর তথ্য দেয়নি। আর নিখোঁজ সম্পর্কিত তথ্যের মধ্যেও কিছু গাফিলতি রয়েছে। তাই সমস্যা আরও বেড়েছে। আসলে এই ধরনের ঘটনায় শিশু পাচার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তাই নিখোঁজ সংক্রান্ত সঠিক তথ্যই জরুরি হয়ে ওঠে। কিন্তু একাধিক রাজ্য তথ্য দিচ্ছে না বলেই দাবি। 

পাশাপাশি কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, রাজ্যগুলিকে দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশুদের মামলাগুলি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের কাছে হস্তান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কত রাজ্য তা আদতে করেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি বাবা-মা বা আত্মীয়স্বজন অভিযোগ দায়ের করার চার মাস পরেও শিশুকে খুঁজে না পায়, তাহলেই এমনটা করা যেতে পারে। 


```