Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

'কেজরিওয়ালকে ফিরিয়ে আনতে হবে', মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ভাষণে লক্ষ্যস্থির করলেন আতিশী

শনিবার দেশের দ্বিতীয়, দিল্লির অষ্টম এবং কনিষ্ঠতম হিসেবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন আতিশী।

'কেজরিওয়ালকে ফিরিয়ে আনতে হবে', মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ভাষণে লক্ষ্যস্থির করলেন আতিশী

অরবিন্দ কেজরিওয়াল এবং আতিশী

শেষ আপডেট: 21 September 2024 21:13

দ্য ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পাওয়ার পর হঠাৎ করেই বদল ঘটিয়েছেন দিল্লির রাজনীতিতে। পদ ছেড়েছেন মুখ্যমন্ত্রীর। সেই প্রেক্ষিতেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আতিশী। আর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েই অরবিন্দ কেজরিওয়ালের 'কামব্যাক' চেয়েছেন।

শনিবার দেশের দ্বিতীয়, দিল্লির অষ্টম এবং কনিষ্ঠতম হিসেবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন আতিশী। তার পর নিজের প্রথম ভাষণে তিনি স্পষ্ট করেন দলের আগামী দিনের লক্ষ্য। মুখ্যমন্ত্রী নিজের প্রথম ভাষণেই ধন্যবাদ জানান অরবিন্দ কেজরিওয়ালকে। বলেন, ''আমি মুখ্যমন্ত্রী হয়েছি ঠিকই কিন্তু এটা আমার এবং দলের কাছে খুবই স্পর্শকাতর বিষয়। কারণ কেজরিওয়ালজি মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না। তাই আমাদের লক্ষ্যই হবে তাঁকে আবার এই পদে ফিরিয়ে আনা। আবার তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করতে হবে।'' 

অরবিন্দ কেজরিওয়াল আচমকা মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন কেন? আপ নেতৃত্বের ব্যাখ্যা, এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আতিশী তাঁর পাশে থেকে দল ও সরকার পরিচালনায় সাহায্য করেছেন। পাশাপাশি, কেজরিওয়াল জেলে থাকাকালীন ছয় মাসে আতিশী এমনভাবে প্রশাসন পরিচালনা করেছেন যে সরকারি কর্তাদের উপর তাঁর বাড়তি নিয়ন্ত্রণ কায়েম হয়েছে। আর, বিজেপি দিল্লি বিধানসভার আসন্ন নির্বাচনে প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশরীকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরতে পারে। এবারই প্রথম বিজেপি তাঁকে লোকসভায় প্রার্থী করে। জিতে লোকসভাতে নিজের উপস্থিতি তুলে ধরেছেন বাঁশরী। সেক্ষেত্রে আতিশী মহিলা মুখ্যমন্ত্রী থাকলে রাজনৈতিক দিক থেকে পিছিয়ে থাকবে আপ।

আতিশী অবশ্য বলছেন, মুখ্যমন্ত্রীর পদ এইভাবে অনায়াসে ছেড়ে দিয়ে অরবিন্দ কেজরিওয়াল সততার অনন্য উদাহরণ রেখেছেন। মানুষের কাছে জানতে চেয়েছেন তিনি সৎ কিনা। সেই প্রমাণ না দিয়ে এই পদে ফিরতে চাইছেন না কেজরিওয়াল। প্রসঙ্গত, আতিশীর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রথম বিধায়ক হওয়া সুলতান মাজরার বিধায়ক মুকেশ আহলাওয়াত। এছাড়া গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাস গেহলট এবং সৌরভ ভরদ্বাজ মন্ত্রী হিসেবে শপথ নেন। 


```