Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

লোকসভায় ৪০০টি আসনে জিততে পারে বিজেপি! কীভাবে? ব্যাখ্যা দিলেন কংগ্রেসের স্যাম পিত্রোদা

এই প্রসঙ্গেই মোদীর উদ্দেশে তাঁর প্রশ্ন, “কর্মসংস্থানের কথা বলুন, মুদ্রাস্ফীতির কথা বলুন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলুন। মনে রাখতে হবে. আমাদের আসল সমস্যাটা কী? বেকারত্ব , মুদ্রাস্ফীতি নাকি রাম মন্দির?"

লোকসভায় ৪০০টি আসনে জিততে পারে বিজেপি! কীভাবে? ব্যাখ্যা দিলেন কংগ্রেসের স্যাম পিত্রোদা

শেষ আপডেট: 28 December 2023 18:52

 দ্য ওয়াল ব্যুরো: আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের ঘোষণা এখনও করেনি কমিশন। তবে ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক দলগুলি ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। বিজেপিকে ঠেকাতে ইন্ডিয়া জোট গড়েছে কংগ্রেস সহ অবিজেপি দলগুলি। পাল্টা হিসেবে গেরুয়া শিবিরের দাবি, গতবারের চেয়েও এবারে বেশি আসনে জিতে হ্যাটট্রিক করবে বিজেপি।

গতবারে ৩৫০-র বেশি আসনে জিতেছিল এনডিএ। এর মধ্যে বিজেপি এককভাবে পেয়েছিল ৩০৩ টি আসন। বিজেপির তরফে দাবি করা হচ্ছে, এবারের ভোটে তাঁরা অন্ততপক্ষে ৪০০টি আসনে জিতবে।

বিজেপির এমন সম্ভাবনা বাস্তব হতে পারে বলে মনে করছেন কংগ্রেসের স্যাম পিত্রোদা। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্যাম পিত্রোদার সতর্কবার্তা, “ইভিএম ঠিক না হলে এটা সম্ভব!”

ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বৃহস্পতিবার পিটিআইকে বলেন, “ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) সিস্টেমের বর্তমান নকশা পরিবর্তন করা জরুরি। তা না হলে এবারের ভোটেও ইভিএম কারচুপি অসম্ভব নয়।”

এ ব্যাপারে আগেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন পিত্রোদা। তিনি বলেন, “কমিশনের ক্ষমতা অনেক। তাঁরা চাইলে ইভিএমকে নির্ভুল করতে পারেন।

২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে হঠিয়ে তখতে বসেছিল মোদী সরকার। ওই বছর ইভিএমে বিস্তর কারচুপির অভিযোগে বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। যদিও বিরোধীদের আনা ওই অভিযোগ সে সময় খারিজ করে দেয় কমিশন। পিত্রোদা বলেন, বিষয়টি নিয়ে কমিশনের বাড়তি গুরুত্ব দেওয়া দরকার।

একই সঙ্গে রাম মন্দির নিয়ে তাঁর বক্তব্যকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পিত্রোদা। তিনি বলেন, “রামমন্দির নিয়ে আমার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। আমি বলেছি যে ধর্মটা খুবই ব্যক্তিগত বিষয়, এটা জনগণের ওপর ছেড়ে দিন। রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয়।”

এই প্রসঙ্গেই মোদীর উদ্দেশে তাঁর প্রশ্ন, “কর্মসংস্থানের কথা বলুন, মুদ্রাস্ফীতির কথা বলুন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলুন। মনে রাখতে হবে. আমাদের আসল সমস্যাটা কী? বেকারত্ব , মুদ্রাস্ফীতি নাকি রাম মন্দির?"


```