Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

উত্তরাখণ্ডে টানেলে আটক শ্রমিকদের কাছে পাঠানো হচ্ছে অবসাদের ওষুধ, মাল্টিভিটামিন 

টানেলের যে অংশে আটকা পড়ে রয়েছেন শ্রমিকরা সেখানে সৌভাগ্যক্রমে বিদ্যুৎ রয়েছে। ফলে অন্ধকারে থাকতে হচ্ছে না ওই ৪১ জনকে। এছাড়া তামিলের ভিতর দু' কিলোমিটার লম্বা অংশে জলও রয়েছে।

উত্তরাখণ্ডে টানেলে আটক শ্রমিকদের কাছে পাঠানো হচ্ছে অবসাদের ওষুধ, মাল্টিভিটামিন 

শেষ আপডেট: 19 November 2023 18:54

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের নির্মীয়মাণ টানেল ভেঙে পড়ে আটকা পড়ে যাওয়া শ্রমিকদের কাছে এবার পৌঁছে দেওয়া হচ্ছে অ্যান্টিডিপ্রেস্যান্টস। টানা ৭ দিনেরও বেশি সময় সুড়ঙ্গের গভীরে আটকে থাকার পর শ্রমিকদের মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে, তার জন্যই এই ব্যবস্থা। সেই সঙ্গে তাঁদের শরীর ঠিক রাখার জন্য পাঠানো হচ্ছে ড্রাই ফ্রুট এবং মাল্টিভিটামিন।

৭ দিন পেরিয়ে গেছে। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পাইপ ঢুকিয়ে চলছিল অক্সিজেন পাঠানো। পৌঁছে দেওয়া হচ্ছিল খাবার এবং জলও। ৪টি পাইপ ইতিমধ্যেই ঢোকানো হয়ে গিয়েছিল। মাঝে ধস নেমে ব্যাহত হয়েছিল উদ্ধারকাজ। তারপর ড্রিল করে পঞ্চম পাইপটি ঢোকানোর চেষ্টা করতেই শুক্রবার বিকেলে ফাটল ধরার বিকট শব্দ কানে আসে। বন্ধ করে দেওয়া হয় কাজ। এই পরিস্থিতিতে নতুন করে উদ্ধার কাজ শুরু হওয়ার পর শ্রমিকদের কাছ পর্যন্ত পৌঁছাতে আরও চার পাঁচ দিন লেগে যেতে পারে বলে জানা গেছে। 

উত্তরাখণ্ডের রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে সেক্রেটারি ঔরঙ্গ জৈন জানিয়েছেন, টানেলের যে অংশে আটকা পড়ে রয়েছেন শ্রমিকরা সেখানে সৌভাগ্যক্রমে বিদ্যুৎ রয়েছে। ফলে অন্ধকারে থাকতে হচ্ছে না ওই ৪১ জনকে। এছাড়া টানেলের ভিতর দু' কিলোমিটার লম্বা অংশে জলও রয়েছে। সাড়ে ৪ কিলোমিটার লম্বা নির্মীয়মাণ সুড়ঙ্গটির এইটুকু অংশই তৈরি হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ঔরঙ্গ।

গত রবিবার সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে পড়েছিল টানেলটি। চারধাম যাত্রা প্রজেক্ট-এর অংশ হিসেবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে তৈরি করা হচ্ছিল এই সুড়ঙ্গটি, যেটি নির্মাণকাজ সম্পূর্ণ হলে যাত্রাপথের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার কমে যেতে পারত। তবে আপাতত সেই কাজ বিশ বাঁও জলে। সুড়ঙ্গের ভেঙে পড়া অংশে আটকা পড়ে থাকা শ্রমিকদের সুস্থভাবে উদ্ধার করাই এখন উত্তরাখণ্ড সরকারের কাছে মূল চ্যালেঞ্জ।


```