Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

সন্ত্রাস দমনে দ্বিমুখী নীতি নয়, হুঁশিয়ারি অজিত ডোভালের, বেজিংয়ের বৈঠকে পাকিস্তানকে নিশানা?

তিনি সরাসরি পাকিস্তান-এর নাম নেননি, কিন্তু বক্তব্যে একাধিকবার সীমান্তপারের সন্ত্রাসে মদতদাতাদের জবাবদিহির কথা আসে, যা ইসলামাবাদের উদ্দেশে স্পষ্ট বার্তা বলেই মনে করা হচ্ছে।

সন্ত্রাস দমনে দ্বিমুখী নীতি নয়, হুঁশিয়ারি অজিত ডোভালের, বেজিংয়ের বৈঠকে পাকিস্তানকে নিশানা?

শেষ আপডেট: 24 June 2025 21:35

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী ভাবনা ত্যাগের আহ্বান জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। মঙ্গলবার চিনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

যদিও তিনি সরাসরি পাকিস্তান-এর নাম উল্লেখ করেননি, কিন্তু তাঁর বক্তব্যে একাধিকবার সীমান্তপারের সন্ত্রাসে মদতদাতাদের জবাবদিহির কথা উঠে আসে — যা কার্যত ইসলামাবাদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা বলেই মনে করা হচ্ছে।

ডোভাল বলেন, লস্কর-ই-তইবা (LeT), জইশ-ই-মহম্মদ (JeM), আল-কায়দা, আইসিস (ISIS) এবং তাদের সহযোগী সংগঠনগুলি আন্তর্জাতিক স্তরে এখনও গুরুতর ত্রাস। তিনি জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসের যে কোনও রূপ, বিশেষ করে সীমান্তপারের হামলা, মানবতার বিরুদ্ধে অপরাধ।”

তিনি আরও বলেন, পহেলগামের জঙ্গি হামলায় যখন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ২৬ জনকে হত্যা করে, তখন ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’-এ তার জবাব দেয়। এর উদ্দেশ্য ছিল সীমান্তের ওপারে সক্রিয় জঙ্গি পরিকাঠামো ভেঙে দেওয়া ও ভবিষ্যতের হামলা রুখে দেওয়া। 
বৈঠকে অজিত ডোভাল প্রস্তাব দেন, একটি "অ্যালগরিদমিক যৌথ প্রতিরোধ পদ্ধতি" তৈরি করতে হবে, যা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার মোকাবিলা করবে। একটি "জয়েন্ট ইনফরমেশন অপারেশন" চালানো উচিত, যাতে মৌলবাদী আদর্শ ও প্রচার থামানো যায়।

তিনি বলেন, শুধুমাত্র জঙ্গিদের খতম করলেই চলবে না। তাদের অর্থ, লজিস্টিক ও প্রপাগান্ডা ছড়ানোর পরিকাঠামোও ধ্বংস করতে হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার চিনের কিংদাও শহরে অনুষ্ঠিত হতে চলা SCO-র প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে অংশ নেবেন। তিনি সেখানে সন্ত্রাসবাদের মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানাবেন, বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

বর্তমানে SCO-র সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, চিন, পাকিস্তান, ইরান, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এই গোষ্ঠীর অন্যতম উদ্দেশ্যই হল সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ।


```