Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Ahmedabad Crash: আমদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা

জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। একদম বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে।

Ahmedabad Crash: আমদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 12 June 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভেঙে পড়ল (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash)। ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা (242 passengers death)। টেক অফের পরই ভেঙে পড়ে বলে খবর। 

জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার সময় দুর্ঘটনাটি হয়। একদম বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে। মনে করা হচ্ছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ। তাতেই আগুন লেগে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিমান থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে মেঘানিনগর এলাকায় থাকা বিমানবন্দরের আশপাশের বাড়িও।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিমানই প্রায় পুড়ে ছাই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। বিমানবন্দরের সমস্ত রাস্তা ও গেট আপাতত বন্ধ রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু লন্ডন যাচ্ছিল তাই প্রচুর পরিমাণে জ্বালানি ছিল উড়ানের সময়। এত পরিমাণ জ্বালানি থাকার ফলেই আগুনের তীব্রতা এতটা বেশি। 

ঠিক কী কারণে এভাবে আগুন লেগে ভেঙে পড়ল বিমান, তা এখনই জানা যায়নি। গাছে ধাক্কা লাগার পাশাপাশি যান্ত্রিক গোলযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
 


```