সৌম্যা নয়, তিনি পরিচিত হন সৌন্দর্যা হিসেবেই। এ হেন সৌন্দর্যাই মাত্র ৩২ বছর বয়সেই প্রাণ হারান এক বিমান দুর্ঘটনায়। সত্যিই কি দুর্ঘটনা নাকি ভিতরে লুকিয়ে ছিল অন্য রহস্য?
.png.webp)
শেষ আপডেট: 29 May 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২০ বছর বয়সে ইন্ডাস্ত্রিতে ডেবিউ হয়েছিল সৌম্যা সত্যনারায়ণের। ঢুকেই চমক, তাঁর চোখের প্রেমে যেন বুঁদ হয়ে গিয়েছিল আট থেকে আশি। তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি-- প্রতি ইন্ডাস্ট্রিতেই পরিচিতি বাড়তে থাকে তাঁর।
সৌম্যা নয়, তিনি পরিচিত হন সৌন্দর্যা হিসেবেই। এ হেন সৌন্দর্যাই মাত্র ৩২ বছর বয়সেই প্রাণ হারান এক বিমান দুর্ঘটনায়। সত্যিই কি দুর্ঘটনা নাকি ভিতরে লুকিয়ে ছিল অন্য রহস্য? কুড়ি বছর পর সেই মৃত্যুই হঠাৎ করে আলোচনায়।
'সূর্যবংশম' ছবির মধ্যে দিয়েই বলিউডে পরিচিতি লাভ করেন সৌন্দর্যা। তাঁর 'রাধা' চরিত্র আজও দর্শকের মনে। বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন। তারিখটা ছিল ২০০৪ সালের ১৭ এপ্রিল। বিজেপি যোগদান করেছিলেন এই অভিনেত্রী। প্রচারের কাজে ভাই অমরনাথ ও বিজেপি কর্মী রমেশ কদমের সঙ্গে এক ব্যক্তিগত বিমানে চেপে করিমনগর যাচ্ছিলেন। তিনি। সে সময় অভিনেত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা। বিমান ছাড়ার পাঁচ মিনিটের মাথাতেই সব শেষ। গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে ভেঙে পড়ে বিমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীসহ সকলের।

গোটা দেশ ভেঙে পড়েছিলেন সৌন্দর্যার মৃত্যুতে। এভাবে তাঁর অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। কুড়ি বছর পর হঠাৎই করেই তাঁর মৃত্যু শিরোনামে। কেন?
সম্প্রতি চিত্তিমাল্লু নামে এক সমাজকর্মী অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে সৌন্দর্যাকে খুনের পরিকল্পনার অভিযোগ আনেন। তিনি দাবি করেন, সৌন্দর্যার সঙ্গে নাকি জমি সংক্রান্ত বিবাদে জড়িয়েছিলেন অভিনেতা মোহন। তাঁর অভিযোগ, অভিনেত্রীর এক জমি নাকি অধিগ্রহণ করতে চেয়েছিলেন মোহনবাবু। তা করতে পারেননি বলেই 'পথের কাঁটা' নায়িকাকে সরিয়ে দেন তিনি।
যদিও সৌন্দর্যার স্বামী জিএস রঘু এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি দাবি করেন, মোহন বাবুর সম্পর্কে এ হেন রটনা মিথ্যে। তাঁর ও তাঁর স্ত্রীর সঙ্গে মোহনবাবুর সম্পর্ক ভাল ছিল।