Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কর্মী ছাঁটাই, এয়ার ইন্ডিয়ার সাহায্যে পরিষেবা চালু

২০টি রুটে বিমান চলাচল শুরু, বিকেল ৪টের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কর্মী ছাঁটাই, এয়ার ইন্ডিয়ার সাহায্যে পরিষেবা চালু

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্কট কাটতে চলেছে।

শেষ আপডেট: 9 May 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্কট কাটাতে পদক্ষেপ করল টাটা গ্রুপের মূল সংস্থা এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানাল, যাত্রী দুর্ভোগ কাটাতে হাত বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। এই অবস্থায় এদিন থেকেই ২০টি রুটে উড়ান চালাচ্ছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, মোট ৮৫টি উড়ান বাতিল করতে হয়েছে গণছুটির কারণে। এর কারণে ৩০ জন বিমানকর্মীকে ছাঁটাই করেছে সংস্থা। কর্মীর অভাবেই এতগুলি উড়ান বাতিল করতে হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিবৃতিতে বলেছে, আজই আমরা ২৮৩টি উড়ান চালাচ্ছি। আমরা আমাদের পুরো ক্ষমতা প্রয়োগ করেছি এবং এয়ার ইন্ডিয়া এই কাজে আমাদের পূর্ণ সহযোগিতা করছে। এদিন ২০টি রুটে আমাদের বিমান চলাচল করতে শুরু করে দিয়েছে।

এ পর্যন্ত ৮৫টি উড়ান বাতিল করা হয়েছে। আমরা যাত্রীদের অনুরোধ জানাচ্ছি যে, তাঁরা যেন বিমানবন্দরে রওনা হওয়ার আগে উড়ানের সময় যাচাই করে নেন। যদি তাঁদের উড়ান বাতিল অথবা তিনঘণ্টার বেশি বিলম্ব হয়ে থাকে তাহলে যাত্রীরা পুরো টাকা ফেরত নিতে পারেন অথবা অতিরিক্ত খরচ ছাড়াই তাঁদের যাত্রা-উড়ানের সময় ও দিন বদল করতে পারেন।

মোট ৮৫টি উড়ান বাতিল করা হয়েছে যা রোজকার যাত্রা-উড়ানের ২০ শতাংশ বলে বিবৃতিতে বলা হয়েছে। উড়ান বাতিলের ঘটনায় টাটা গ্রুপের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান পরিষেবাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। যাতে সুষ্ঠু বিমান চলাচল করতে পারে। বিবৃতিতে সংস্থা জানিয়েছে, এয়ার ইন্ডিয়া ২০টি রুটে বিমান চালাতে আমাদের সাহায্য করছে। যাত্রীদের অসুবিধা ও বিঘ্ন কমাতে আমরা সর্বতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একযোগে অসুস্থতার ছুটি নেওয়া ৩০ জন বিমান সেবক-সেবিকাকে ছাঁটাই করেছে। বৃহস্পতিবারের বিবৃতিতে সংস্থা জানিয়েছে, তাঁদের বরখাস্ত করার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। টাটা গ্রুপের মালিকানাধীন এই বিমান সংস্থা বাকি 'অসুস্থ' কর্মীদের এদিন বিকেল ৪টের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। তা না হলে তাঁদেরও বরখাস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থা।


```