Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লোকসভার আগেই ভোট ময়দানে 'ইন্ডিয়া', বিজেপির বিরুদ্ধে ১-০ করার পণ

এটাই জোট শিবিরের নেট প্র্যাকটিস

লোকসভার আগেই ভোট ময়দানে 'ইন্ডিয়া', বিজেপির বিরুদ্ধে ১-০ করার পণ

শেষ আপডেট: 16 January 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিরুদ্ধে দেশের ২৬টি বিরোধী দল একত্রিত হয়ে তৈরি করেছে ইন্ডিয়া জোট। শুরু থেকে এই জোট নিয়ে চর্চার কোনও শেষ নেই। তবে এটা স্পষ্ট, আসন্ন লোকসভা নির্বাচনই ঠিক করে দেবে এই জোটের ভবিষ্যৎ কী হবে। যদিও এই জোট কেমন ফল করতে পারে তার আভাস লোকসভা ভোটের আগেই মিলবে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রথমবারের জন্য লড়তে চলেছে ইন্ডিয়া জোট। মূল লড়াইয়ে নামার আগে এটাই জোট শিবিরের নেট প্র্যাকটিস বলে মনে করা যায়। 

চলতি সপ্তাহের বৃহস্পতিবার হতে চলেছে এই মেয়র নির্বাচন। আর এই ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করছে। এই দুটি দলই ইন্ডিয়া জোটের অংশ। আপ ইতিমধ্যেই দাবি করেছে, ২০২৪ নির্বাচনের আগে এটাই বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রথম লড়াই। এই ভোটের ফলাফল আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে তারা। এদিকে লোকসভায় কী হবে তা পরের বিষয়, আপ নেতা রাঘব চড্ডা ইতিমধ্যেই দাবি করেছেন, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পাবে ইন্ডিয়া জোট। তারা বড় ব্যবধানে বিজেপিকে হারাবে। এখান থেকেই গেরুয়া শিবিরের পতন শুরু হবে। 

এই নির্বাচনে অবশ্য মেয়র পদের জন্য লড়ছে না কংগ্রেস। জানা গেছে, ওই পদের জন্য প্রার্থী দেবে আপ। ডেপুটি এবং সিনিয়র ডেপুটি মেয়র পদের জন্য লড়বে হাত শিবির। তবে মনে রাখতে হবে, এই নির্বাচনে জেতা বিরোধীদের পক্ষে সহজ হবে না। কারণ, শেষ ৮ বছর ধরে মেয়র পদ ধরে রেখেছে বিজেপি। এই পরিস্থিতিতেও ভোটের ফল তাদের পক্ষে ১-০ করতে মরিয়া আপ-কংগ্রেস।  

এই মুহূর্তে চণ্ডীগড় পুরসভায় আপের ১২ জন এবং কংগ্রেসের ৭ জন কাউন্সিলর রয়েছে। ওদিকে, বিজেপির আছে ১৫ জন কাউন্সিলর। সংখ্যার নিরিখে আপ-কংগ্রেস এক হয়ে বিজেপিকে হারানো কঠিন হলেও অসম্ভব হবে না। এখন দেখার ১৮ তারিখ জনতা কী ভাবে। 


```