Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

তিরঙ্গাকে অপমান! ৭৪৬ কৃষকের বিরুদ্ধে পদক্ষেপ মাসখানেক পুরনো এফআইআর-এর ভিত্তিতে

পুলিশকে হেনস্থা করার অভিযোগও করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ করা হয়েছিল গত জানুয়ারি মাসে।

তিরঙ্গাকে অপমান! ৭৪৬ কৃষকের বিরুদ্ধে পদক্ষেপ মাসখানেক পুরনো এফআইআর-এর ভিত্তিতে

শেষ আপডেট: 21 February 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলন আরও সংগঠিত করে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে বদ্ধপরিকর কৃষকরা। কিন্তু তাঁদের বিরুদ্ধে উঠল জাতীয় পতাকাকে অসম্মানের অভিযোগ। শুধু তাই নয়, পুলিশকে হেনস্থা করার অভিযোগও করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ করা হয়েছিল গত জানুয়ারি মাসে। এক মাস পর তা নিয়ে সক্রিয় হয়েছে প্রশাসন। 

৭০০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। জানা গেছে, গত ২৩ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নয়ডা অথরিটি অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার অরুণ বর্মা। কিন্তু এতদিন ধরে এফআইআর নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। প্রায় এক মাস পর কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ভাবনা নেওয়া হয়েছে। এফআইআর-এ অবশ্য মাত্র ৪৬ জনের নাম আছে। বাকি কৃষকদের নাম জানান হয়নি। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৪২৭, ১৫৩এ, ১২০বি সহ মোট আঠারোটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। 

নয়ডা অথরিটি অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল কৃষকরা। মোট ৭৪৬ জন কৃষক সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা 'মুর্দাবাদ' স্লোগানও তোলেন। পুলিশে অভিযোগ করা হয়েছে যে, কৃষকরা জোর করে অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করে। তাঁদের প্রতিবাদ কর্মসূচির জন্য এলাকার শান্তি বিঘ্নিত হয়। এমনকী, অফিসের একাধিক কর্মচারীর পরিবারের সদস্যরাও ভীত হয়ে আছেন। 

পুলিশ জানিয়েছে, কর্মসূচি চলার সময়ে অফিসের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন কৃষকরা। তখনই সেখানে থাকা ভারতীয় পতাকাকে উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে, মোতায়েন থাকা একাধিক পুলিশকর্মীকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তাঁরা। হাতাহাতি করা থেকে শুরু করে চেইন দিয়ে মারার মতো ঘটনাও ঘটেছে। এর ফলে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানান হয়েছে। যদিও কৃষকদের দাবি, তাঁদের আন্দোলন প্রতিহত করার জন্য ভুয়ো অভিযোগ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে হওয়া এফআইআর তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। 


```