Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

India Pakistan War: পাঞ্জাবে পাক ড্রোন হামলায় তিনজন আহত, হাসপাতালে গেল পুলিশ

ভারতের একাধিক সীমান্তবর্তী রাজ্য — জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। আর এই হামলাতেই পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হয়েছেন।

India Pakistan War: পাঞ্জাবে পাক ড্রোন হামলায় তিনজন আহত, হাসপাতালে গেল পুলিশ

ফাইল ছবি

শেষ আপডেট: 9 May 2025 23:43

দ্য ওয়াল ব্যুরো: এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতের বিরুদ্ধে ড্রোন হামলার (Drone Attack) চেষ্টা করেছে পাকিস্তান। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও দেশের অন্তত ২০ শহরে ড্রোন হামলার চেষ্টা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা (Indian Army)। তবে সূত্রের খবর, পাঞ্জাবে (Punjab) ড্রোন হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

ভারতের একাধিক সীমান্তবর্তী রাজ্য — জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। আর এই হামলাতেই পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজন মহিলা এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে রাজ্য পুলিশ হাসপাতালে তাঁদের দেখতেও গেছে। 

হামলার অন্যতম লক্ষ্য ছিল বায়ুসেনা ঘাঁটিগুলি। জম্মুর অবন্তিপুরা এয়ার বেসের দিকেও ড্রোন পাঠানো হয়। তবে ভারতীয় সেনার তৎপরতায় অধিকাংশ ড্রোন মাঝপথেই ধ্বংস করা সম্ভব হয়েছে। শুধুমাত্র রাজস্থানের জয়সলমিরেই ৯টি এবং বারমেরে ১টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে পাঞ্জাবে পাক ড্রোন হামলায় তিন জন সাধারণ মানুষ আহত হওয়ার খবর আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে।

পাকিস্তানের এই নতুন আগ্রাসনের পাল্টা হিসেবে ভারতও চারটি পাকিস্তানি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদিকে নিজের বাসভবনে সেনাবাহিনীর তিন প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পরিস্থিতির দিকে তাঁর নজর রয়েছে। 

জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ জুড়ে ইতিমধ্যে ফের 'ব্ল্যাকআউট' করা হয়েছে। জম্মুতে বাজছে সাইরেনও।  উরি, কুপওয়ারা, সাম্বা, পুঞ্চ, পাঠানকোট, পোখরান, অমৃতসর, রাজৌরি, নওগাম, জম্মু... এই ১০ জায়গায় ড্রোন দেখা গেছে। সেই প্রেক্ষিতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পাঠানকোট এবং পুঞ্চের কিছু অংশ থেকে বোমার আওয়াজ পাওয়া গেছে বলে সূত্রের খবর। এলওসি সীমান্তেও নতুন করে গুলিবর্ষণ করছে পাক সেনা। 


```