নৃশংসতার চূড়ান্ত নিদর্শন। মুম্বইয়ে (Mumbai News) দু'মাসের একটি কুকুরছানাকে (Puppy) যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ (Police)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 January 2026 20:40
দ্য ওয়াল ব্যুরো: নৃশংসতার চূড়ান্ত নিদর্শন। মুম্বইয়ে (Mumbai News) দু'মাসের একটি কুকুরছানাকে (Puppy) যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ (Police)। উত্তর মুম্বইয়ের মালাদের ঘটনা। অভিযুক্তের বয়স ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় কুরার এলাকার একটি সরকারি শৌচালয়ে (Bathroom) ঘটনাটি ঘটে। অভিযোগ, বিকাশ বেসকর পাসওয়ান নামে ওই যুবক কুকুরছানাটিকে (Mumbai Puppy Assault) শৌচালয়ের ভিতরে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় এবং মারধর করে। বিষয়টি নজরে আসে পথচারীদের। তাঁদের মধ্যেই এক জন বিষয়টি স্থানীয় পশুপ্রেমী গীতা পটেলকে জানান। তিনিই পুলিশে খবর দেন।
খবর পেয়ে কুরার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্তকে আটক করে। গুরুতর আহত অবস্থায় কুকুরছানাটিকে উদ্ধার করে পশু চিকিৎসকের তত্ত্বাবধানে পাঠানো হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর শৌচালয়ের বাইরে অভিযুক্তকে ঘিরে ধরে স্থানীয় মানুষজনের বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে তুমুল হইচই শুরু হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারা (প্রাণীকে হত্যা বা পঙ্গু করার উদ্দেশ্যে ক্ষতিসাধন) এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। পশুপ্রেমী সংগঠনগুলির দাবি, এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মাঝে মাঝে এমন কিছু ঘটনা সামনে আসে, যা ‘পাশবিক’ শব্দটির অর্থ নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে। প্রশ্ন ওঠে—নিষ্ঠুরতায় কে এগিয়ে, মানুষ না পশু? ক'দিন আগেই দিল্লির হরি নগর এলাকায় একটি পথকুকুরের উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হরি নগরের একটি পার্কের মধ্যে কুকুরটির উপর নির্মম অত্যাচার চালাচ্ছে এক ব্যক্তি। যদিও ভিডিওর ফুটেজ থেকে অভিযুক্তের মুখ স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবু ওই দৃশ্য প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কুকুরটির উপর এই বর্বরতার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা এবং পশু সুরক্ষা আইনের ১১ ধারায় মামলা রুজু করে। পুলিশ সূত্রে জানা যায়, ভিডিওটিকেই প্রাথমিক সূত্র হিসেবে ধরে অভিযুক্তের পরিচয় ও অবস্থান জানতে তল্লাশি শুরু হয়।