Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

প্রেমের ফাঁদ পেতে গণধর্ষণ! বাড়ির লোককে ঘুমের ওষুধ খাইয়ে পালাচ্ছিল কিশোরী, যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা

৫ এপ্রিল রাতের ঘটনা। অভিযোগ, তিতু পাল নামে এক যুবকের সঙ্গে গত ছ’মাস ধরে ফোনে যোগাযোগ ছিল ওই কিশোরীর। তারপরই এই ঘটনা হয়।

প্রেমের ফাঁদ পেতে গণধর্ষণ! বাড়ির লোককে ঘুমের ওষুধ খাইয়ে পালাচ্ছিল কিশোরী, যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 April 2026 15:50

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রলোভন, তারপর পরিকল্পনা করে গণধর্ষণ ১৫ বছরের কিশোরীকে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার ঘটনা। ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ, এখনও খুঁজে পাওয়া যায়নি একজনকে।

গত ৫ এপ্রিল রাতের ঘটনা। অভিযোগ, তিতু পাল নামে এক যুবকের সঙ্গে গত ছ’মাস ধরে ফোনে যোগাযোগ ছিল ওই কিশোরীর। হরিদ্বারে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করত সে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছ’টি মামলা রয়েছে, যদিও যে কথা জানত না কিশোরী। অজানা ছিল তার অতীতও।

অভিযোগ অনুযায়ী, ৫ এপ্রিল দিনের বেলায় কিশোরীর সঙ্গে দেখা করে তিতু। সে একটি ঘুমের ওষুধ দিয়ে নির্দেশ দেয়, রাতে পরিবারের খাবারের সঙ্গে তা মিশিয়ে দিতে, যাতে সকলে অজ্ঞান হয়ে পড়ে। পাশাপাশি বাড়ি থেকে গয়না ও নগদ টাকা নিয়ে তার সঙ্গে পালানোর কথা বলে।

সেই মতো রাতে পরিবারের খাবারে ওষুধ মিশিয়ে দেয় কিশোরী। খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর গভীর রাতে বাড়িতে আসে তিতু। কিশোরী সোনার-রুপোর গয়না এবং ১০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে বেরিয়ে যায়।

পথে তিতু জানায়, তার কয়েকজন বন্ধু কাছেই রয়েছে, তাদের সঙ্গে দেখা করে তারপর এলাকা ছাড়বে। সেই মতো গ্রামের কাছে একটি ব্যাঙ্কোয়েট হলের ঘরে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। অভিযোগ, সেখানে তিতু ও তার তিন সঙ্গী মিলে তাকে গণধর্ষণ করে।

ঘটনার পর গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। কোনওভাবে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় কিশোরী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রামে যান উচ্চপদস্থ আধিকারিকরাও, নেওয়া হয় বয়ান।

মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তিতু পাল ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। রিতেশ নামের একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, কিশোরীর সোনা গয়না সব তার কাছেই আছে। তল্লাশি শুরু হয়েছে।
 


```