Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জুমের প্রেসিডেন্টের চাকরি গেল, বিনা কারণেই বরখাস্ত করল কোম্পানি! ছাঁটাই চলছেই

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই একসঙ্গে ১,৩০০ জন কর্মী ছাঁটাই (Layoffs) করেছিল কমিউনিকেশন টেকনোলজি ফার্ম জুম (Zoom)।একটা মাত্র ইমেল ব্যস চাকরি হারিয়েছিলেন তাঁরা। সেই ছাঁটাইয়ের রেশ কাটতে না কাটতেই ফের ছাঁটাই করল জুম। এবার চাকরি গেল খোদ কোম্পান

জুমের প্রেসিডেন্টের চাকরি গেল, বিনা কারণেই বরখাস্ত করল কোম্পানি! ছাঁটাই চলছেই

শেষ আপডেট: 5 March 2023 08:09

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই একসঙ্গে ১,৩০০ জন কর্মী ছাঁটাই (Layoffs) করেছিল কমিউনিকেশন টেকনোলজি ফার্ম জুম (Zoom)।একটা মাত্র ইমেল ব্যস চাকরি হারিয়েছিলেন তাঁরা। সেই ছাঁটাইয়ের রেশ কাটতে না কাটতেই ফের ছাঁটাই করল জুম। এবার চাকরি গেল খোদ কোম্পানির প্রেসিডেন্টেরই (Zoom President)!

২০২২ সালের জুন মাসে ভিডিও কনফারেন্সিং সাইটটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ টম্ব (Greg Tomb)। তবে তাঁর এই পদে চাকরির মেয়াদ যে মাত্র ৮ মাস, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সংবাদমাধ্যম সূত্রে খবর, কোনও কারণ ছাড়াই কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী টম্বের সঙ্গে চুক্তি বাতিল করেছে জুম।

২০১১ সালে এই কোম্পানি প্রতিষ্ঠাতা করেন বর্তমান সিইও এরিক ইউয়ান। ২০২০ সালে বিশ্বজুড়ে যখন করোনা মহামারীর জেরে প্রায় সকলেই গৃহবন্দি, অফিস বন্ধ তখন এই জুম অ্যাপের জনপ্রিয়তা বাড়তে থাকে। সকলেই গুরুত্বপূর্ণ মিটিং সারতে এই অ্যাপের সাহায্য নিতে শুরু করে। লাভের মুখ দেখে জুম।

কিন্তু করোনা মহামারী কাটিয়ে ফের যখন বিশ্ব স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে, তখন থেকেই ফের জুমে আয় কমতে থাকে। আর্থিক মন্দা কাটাতে গত মাসেই কোম্পানি ঠিক করেন তাদের ১৩০০ কর্মীকে ছাঁটাই করবে। কারণ ছাড়াই সেই ছাঁটাই করে জুম।

এবার কোম্পানির প্রেসিডেন্টকেই ছেঁটে ফেলল তারা। টম্ব এই পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানির আয় বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য নানান পদক্ষেপ নিয়েছেন। এরআগে তিনি গুগলের কার্যনির্বাহী ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই জুমে আসেন।

সোনার গয়না কেনার কথা ভাবছেন? এপ্রিল থেকে এই নিয়ম না মানলে বিপদে পড়তে পারেন


```