Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১ মিনিটেই বদলাতে পারবেন রেশন দোকান! স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্যের

গ্রাহকদের সুবিধার্থে এজন্য টোল ফ্রি নম্বরও চালু করেছে খাদ্য দফতর।

১ মিনিটেই বদলাতে পারবেন রেশন দোকান! স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্যের

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 January 2025 16:23


দ্য ওয়াল ব্যুরো: সরকারি অফিস মানেই ১৮ মাসে বছর। অপবাদ ঘোচাতে ইতিমধ্যে অনলাইন কাজকর্মে জোর দিয়েছে রাজ্য। গণবণ্টন ব্যবস্থায় আরও গতি ও স্বচ্ছতা আনতে এবার অনলাইনেই যাবতীয় তথ্য আপডেটের ব্যবস্থাও করল খাদ্য দফতর।

বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে রেশন কার্ড ব্যবহার বাধ্যতামূলক। এজন্য অবশ্য সরকারি অফিসে দিনের পর দিন ঘোরার প্রয়োজন নেই। পরিবর্তে আধার ওটিপি ব্যবহার করে ১ মিনিটেই রেশন কার্ডের পরিষেবাগুলি সহজেই আপডেট করতে পারবেন গ্রাহকেরা।


এর জন্য সবার প্রথম আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করতে হবে। তারপর খুব সহজেই অনলাইনের মাধ্যমে এক ক্লিকে নিজের রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যের সংশোধন করতে পারবেন গ্রাহকেরা। তবে এজন্য নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথিও পেশ করতে হবে।

সাধারণত, অনেকে নতুন বাড়ি করে উঠে গেলে ঠিকানা পরিবর্তন হয়। এক্ষেত্রে রেশন কার্ডের ঠিকানা বদলের জন্য এর আগে খাদ্য দফতরের যেতে হত। এখন থেকে আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা থাকলে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের ঠিকানা অর্থাৎ রেশন দোকানের নাম বদলানো যাবে।

একইভাবে সঠিক তথ্য দাখিলের মাধ্যমে মোবাইল নম্বর লিঙ্ক বা ডিলিঙ্ক করা, ভর্তুকিযুক্ত কার্ড থেকে ভর্তুকিহীন কার্ডে পরিবর্তন এবং রেশন কার্ডের অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন গ্রাহকেরা।

খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে,এই সুবিধাগুলি পেতে হলে আধার ওটিপি ব্যবহার করে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। গ্রাহকদের সুবিধার্থে এজন্য টোল ফ্রি নম্বরও চালু করেছে খাদ্য দফতর। নম্বরগুলি হল -১৯৬৭/১৮০০-৩৪৫-৫৫০৫। রেশন বণ্টনে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ বলে দাবি খাদ্য দফতরের। 


```