Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পোলিও মুক্ত ভারত, আজ বিশ্ব পোলিও দিবসে জেনে নিন সুস্থ থাকার উপায়

দ্য ওয়াল ব্যুরো: আজ বিশ্ব পোলিও দিবস। ড. জোন্স সালকের জন্মদিনকে মনে রেখে প্রতিবছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়।গত এক দশক ধরে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ব পোলিও নিরাময় কর্মসূচির (জিপিইআই) উদ্যোগে ১৯৯৮ সালে পোলিও টিকা কর্মসূচি শ

পোলিও মুক্ত ভারত, আজ বিশ্ব পোলিও দিবসে জেনে নিন সুস্থ থাকার উপায়

শেষ আপডেট: 23 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আজ বিশ্ব পোলিও দিবস। ড. জোন্স সালকের জন্মদিনকে মনে রেখে প্রতিবছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়।গত এক দশক ধরে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ব পোলিও নিরাময় কর্মসূচির (জিপিইআই) উদ্যোগে ১৯৯৮ সালে পোলিও টিকা কর্মসূচি শুরু হয়। রোটারি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিল এবং মিলিন্ডা গেটস্ ফাউন্ডেশন এবং বিভিন্ন দেশের সরকার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগ নিরাময়ে বিশ্বাসী। তাদের রিপোর্ট অনুযায়ী এখনও গোটা বিশ্বে ২৪৩টি পোলিও রোগ ধরা পড়েছে। আপনি জেনে একটু খুশি হতে পারেন যে এই তালিকাতে ভারতের নাম নেই। এই সবকটি রোগ ধরা পড়েছে নাইজিরিয়া, পাকিস্তান, এবং আফগানিস্তানে। আজ ন'বছর হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। পোলিও থেকে দেশের জনগণকে সুরক্ষিত রাখা, যে কোনও দেশের পক্ষেই গর্বের। এর জন্যে প্রয়োজন নজরদারি, টিকাকরণ কর্মসূচি এবং মানুষের মধ্যে সেচতনা বৃদ্ধি করার জন্যে প্রচার। কী এই পোলিও? পোলিও ভাইরাসঘটিত সংক্রমক রোগ। মূলত শিশুদেরকেই আক্রমণ করে। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে জল এবং খাবারের মাধম্যে ছড়িয়ে যায় এই রোগ। World Polio Day 2020: Date, history and significance of day to highlights  need for a Polio- উপসর্গ পোলিওর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি ক্লান্তি, পিঠ বা পা শক্ত হয়ে যাওয়া, পেশীর দুর্বলতা। এই উপসর্গগুলো সংক্রমণের ১০ পর্যন্ত বজায় থাকে। পরিস্থিতি খুব খারাপ হলে, মস্তিষ্ক-ঝিল্লীর প্রদাহ এবং পায়ে পক্ষাঘাত শুরু হয়। যাঁরা পক্ষাঘাতে আক্রান্ত হন, তাঁদের শ্বাস সংক্রান্ত পেশীগুলো ঠিক মতো কাজ করতে পারেনা। ফলত এই কারণে ৫-১০ শতাংশ রোগীর মৃত্যু পর্যন্ত হয়। সুস্থ রাখার উপায় ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো প্রয়োজন। জন্মের সময় প্রথম মাত্রা, ৬,১০ ও ১৪ সপ্তাহে প্রাথমিক মাত্রা ও ১৬ -২৪ মাস বয়সে একটি বুস্টার দেওয়া প্রয়োজন। আইপিডি বা ইঞ্জেক্টেবল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। ১৪ সপ্তাহে এসে ডান হাতের উপরিভাগে ত্বকে ফ্র্যাকশনাল ডোজ দেওয়া হয়। ভারত পোলিও মুক্ত। কিন্তু এখনও যে তিনটি দেশে পোলিও রোগী হয়েছে, সেখানে আরও যত্ন সহকারে কাজ করার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

```