Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহাকাশে নভশ্চর পাঠাবে পাকিস্তান, সাহায্য করবে চিন

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে নভশ্চর পাঠানোর পরিকল্পনা নিল পাকিস্তান। পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন চোধুরী রবিবার জানিয়েছেন, ২০২২ সালে মহাকাশে নভশ্চর পাঠাবেন তাঁরা। এবং পাকিস্তানের বন্ধু দেশ চিন এই মহাকাশ মিশনে প্রয়োজনীয় সাহায্য ক

মহাকাশে নভশ্চর পাঠাবে পাকিস্তান, সাহায্য করবে চিন

শেষ আপডেট: 16 September 2019 10:00

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে নভশ্চর পাঠানোর পরিকল্পনা নিল পাকিস্তান। পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন চোধুরী রবিবার জানিয়েছেন, ২০২২ সালে মহাকাশে নভশ্চর পাঠাবেন তাঁরা। এবং পাকিস্তানের বন্ধু দেশ চিন এই মহাকাশ মিশনে প্রয়োজনীয় সাহায্য করবে তাঁদের। ফাওয়াদ জানিয়েছেন, ২০২০ সাল থেকে মহাকাশ অভিযানের প্রস্তুতি শুরু হবে। প্রথমে ৫০ জনের তালিকা করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ২৫ জনকে। তারপর সেখান থেকে একজন নভশ্চরকে মহাকাশে পাঠাবে পাকিস্তান। গোটা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পাক বায়ু সেনা। তারাই বাছাই পর্ব সারবে। মিশন মহাকাশের তত্ত্বাবধান করবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র। চন্দ্রযান-২ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাকমন্ত্রী-সহ সে দেশের জনগণ ভারতের বিরুদ্ধে কটাক্ষ করতে কোমর বেঁধে নেমেছিল। ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরোর কন্ট্রোল রুমের সিগন্যাল ছিন্ন হওয়ার ফর উল্লাসে ফেটে পড়েছিল পাক নাগরিকদের একটা বড় অংশ। সেই সময়েই ভারতের তরফে পাল্টা বলা হয়েছিল, মহাকাশ গবেষণায় যাঁদের কিচ্ছু করার মুরোদ নেই, তাদের আবার বড় বড় কথা। গত বছর পাকিস্তান একটি উপগ্রহ পাঠিয়েছিল। তা-ও চিনের লঞ্চপ্যাড ব্যবহার করে। দু’সপ্তাহের মধ্যেই ইসলামাবাদ জানাল মহাকাশে নভশ্চর পাঠাবে তারা। এ বারও সেই চিনের ঘাড়ে ভর করেই। আরও পড়ুন  https://www.four.suk.1wp.in/after-chandrayaan-gaganyaan-is-indias-maiden-human-spaceflight-programme/

```