Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অন্য মহিলার সঙ্গে সম্পর্ক! সন্দেহের বশে স্বামীর যৌনাঙ্গে কাঁচির কোপ

দ্য ওয়াল ব্যুরো: নতুন কাজে যোগ দেওয়ার পর থেকেই স্বামীর মতিগতি ভাল ঠেকছিল না স্ত্রীয়ের। বাড়ছিল সন্দেহ, স্বামী হয়তো অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই সন্দেহের বশেই কাঁচি দিয়ে স্বামীর যৌমাঙ্গ কেটে ফেললেন স্ত্রী! চিনের জিয়াংশি প্রদেশে

অন্য মহিলার সঙ্গে সম্পর্ক! সন্দেহের বশে স্বামীর যৌনাঙ্গে কাঁচির কোপ

শেষ আপডেট: 3 August 2018 03:55

দ্য ওয়াল ব্যুরো: নতুন কাজে যোগ দেওয়ার পর থেকেই স্বামীর মতিগতি ভাল ঠেকছিল না স্ত্রীয়ের। বাড়ছিল সন্দেহ, স্বামী হয়তো অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই সন্দেহের বশেই কাঁচি দিয়ে স্বামীর যৌমাঙ্গ কেটে ফেললেন স্ত্রী! চিনের জিয়াংশি প্রদেশের ফেংচেং শহরে, বৃহস্পতিবারের ঘটনা। স্ত্রীয়ের দাবি, এই কাজে যোগ দেওয়ার আগে পর্যন্ত কোনও মহিলার সঙ্গে কথা বলতেন না তাঁর স্বামী। কারও ফোনও ধরতেন না। কিন্তু নতুন কাজে যোগ দেওয়ার পর থেকেই এই ব্যাপারে বদল ঘটেছে। এতেই তাঁর সন্দেহ বাড়ে। তাই বৃহস্পতিবার সকালে স্বামী যখন শৌচালয়ে যান, তখনই কাঁচি নিয়ে আক্রমণ করেন স্ত্রী। সূত্রের খবর, ঘুম থেকে উঠে দাঁত মাজছিলেন স্বামী। পরনে কিছু ছিল না। স্ত্রীয়ের অতর্কিত আক্রমণের মুখে বাধা দিতে পারেননি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা অবশ্য অস্ত্রোপচার করে তাঁর ছিন্ন যৌনাঙ্গ জোড়া লাগিয়ে দিয়েছেন।

```