Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্কুল-কলেজ খোলা নিয়ে রাজ্যের সমীক্ষায় উঠে এল ৫০-৫০ মত

দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছর দেড়েক হল বাংলায় বন্ধ স্কুল-কলেজ (School-College)। পঠনপাঠনের ক্ষেত্রে একমাত্র ভরসা অনলাইন। কিন্তু বাংলার অনেক জায়গার পড়ুয়াদের কাছে নানা কারণে নেই অনলাইন সুবিধা। সবমিলিয়ে অনলাইনের বদলে স্কুল-কলেজ খোলার পক্ষে সওয়াল ক

স্কুল-কলেজ খোলা নিয়ে  রাজ্যের সমীক্ষায় উঠে এল ৫০-৫০ মত

শেষ আপডেট: 5 September 2021 18:05

দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছর দেড়েক হল বাংলায় বন্ধ স্কুল-কলেজ (School-College)। পঠনপাঠনের ক্ষেত্রে একমাত্র ভরসা অনলাইন। কিন্তু বাংলার অনেক জায়গার পড়ুয়াদের কাছে নানা কারণে নেই অনলাইন সুবিধা। সবমিলিয়ে অনলাইনের বদলে স্কুল-কলেজ খোলার পক্ষে সওয়াল করেছেন অনেকেই। সেই ভিত্তিতেই এবার স্কুল কলেজ খোলার বিষয় নিয়ে সমীক্ষা (Survey) চালায় রাজ্য সরকার। সমীক্ষায় উঠে এসেছে ৫০-৫০ ফল! স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে রায় দিয়েছেন পঞ্চাশ শতাংশ মানুষ। বাকি ৫০ শতাংশ এখনই স্কুল-কলেজ না খোলার পক্ষেই। করোনা পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ তারা। বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে। আর এই সম্ভাবনার কথা মাথায় রেখে বিপক্ষে গেছেন অনেকেই। পূর্বেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, যদি করোনা পরিস্থিতি ঠিক থাকে বা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা না থাকে তাহলে পুজোর ছুটির পর অর্থাৎ ভাইফোঁটার পর স্কুল কলেজ খোলার ভাবনা আছে। তার আগে মতামত নেওয়া হবে। আরও পড়ুনঃ হিরো আলম গাইলেন 'মানিকে মাগে হিথে', তুমুল ভাইরাল ভিডিও সেই মাফিকই রাজ্যের বিভিন্ন মানুষের মধ্যে স্কুল-কলেজ খোলার বিষয়ে মতামত চেয়ে সমীক্ষা চালায় সরকার। সেই তালিকায় যেমন আছে পড়ুয়ারা, তেমনই আছে শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ সহ অনেকেই। সেই সমীক্ষার ফলেই দ্বিবিভক্ত রাজ্য। প্রসঙ্গত, দেশের বেশ কয়েকটি রাজ্য স্কুল-কলেজ খুলে দিয়েছে। পাঞ্জাব, দিল্লি, তেলেঙ্গানা, বিহার সহ একাধিক রাজ্যে চালু স্কুল-কলেজ। তবে স্কুল-কলেজ খুললেও সেখানে উপস্থিতির হার খুবই কম দেখা গেছে। এখনও মানুষের মধ্যে ভীতি কাজ করছে, যার ফলে স্কুল-কলেজকে এড়িয়ে চলছে অনেকেই। উল্লেখ্য, বাংলাতে স্কুল-কলেজ খোলার পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করছিলেন নানা মহল। অনলাইন ছেড়ে স্কুলের পঠন পাঠনের ওপর জোর দেওয়ার দাবি জানাচ্ছিল অনেকেই। তাঁদের দাবি ছিল, অন্য রাজ্য পারলে বাংলা নয় কেন? যেখানে নির্বাচন হতে পারে, মিটিং-মিছিল হতে পারে সেখানে স্কুল কলেজ খোলা হবে না কেন? রাজ্য সরকারও মতামত চায় সাধারণের কাছে। সেই মতামতের ফল এখন দ্বিবিভক্ত। এখন এটাই দেখার সরকার কি সিদ্ধান্ত নেয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```