Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ব্রিজভূষণকে গ্রেফতার করা হবে কি? চার্জশিটে যৌন হয়রানির বিস্তর প্রমাণ

দ্য ওয়াল ব্যুরো: যৌন হয়রানির অভিযোগে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। তাতে নাবালিকা কুস্তিগিরের দায়ের করা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে তারা। কিন্তু বাকিদের অভিযে

ব্রিজভূষণকে গ্রেফতার করা হবে কি? চার্জশিটে যৌন হয়রানির বিস্তর প্রমাণ

শেষ আপডেট: 17 June 2023 03:47

দ্য ওয়াল ব্যুরো: যৌন হয়রানির অভিযোগে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। তাতে নাবালিকা কুস্তিগিরের দায়ের করা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে তারা। কিন্তু বাকিদের অভিযোগ নিয়ে কী বলেছে অমিত শাহের দিল্লি পুলিশ?

জানা যাচ্ছে অন্তত চারটি অভিযোগের ক্ষেত্রে পুলিশ যৌন হয়রানির প্রমাণ হিসাবে কিছু ছবি এবং ভিডিও ক্লিপিং চার্জশিটের সঙ্গে যুক্ত করেছে। তার আগে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দেড় শতাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেছে পুলিশ। সাক্ষ্যদানকারীদের মধ্যে একজন প্রাক্তন অলিম্পিয়ান একজন জাতীয় কোচ এবং দু’জন অবসরপ্রাপ্ত কুস্তিগির অভিযোগের সপক্ষে বয়ান দিয়েছেন বলে খবর।

প্রশ্ন হল, তাহলে কি ব্রিজ ভূষণকে গ্রেফতার করা হবে? এই ব্যাপারে আইনজ্ঞরা দুটি ব্যাখ্যা দিচ্ছেন। এক. চার্জশিট জমা পডায় ধরে নেওয়া যায়, তদন্তের জন্য ব্রিজ ভূষণকে গ্রেফতারের প্রয়োজন নেই। ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ নেই। কিন্তু তাঁকে হেফাজতের বাইরে রেখে তদন্ত কতটা সঠিক হয়েছে সেই প্রশ্ন আছেই। নথিপত্র লোপাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

তবে চার্জশিট নিয়ে আদালতে শুনানি শুরুর পর পুলিশ অতিরিক্ত তদন্তের জন্য ব্রিজ ভূষণকে হেফাজতে নেওয়ার কথা বলতে পারে। এমনকী ম্যাজিস্ট্রেটও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজত অর্থাৎ জেলে আটক রাখার কথা বরতে পারেন।

এদিকে, যে নাবালিকার অভিযোগ সম্বলিত মামলা দিল্লি পুলিশ খারিজ করার আর্জি জানিয়েছে তার পিছনে গভীর ষড়যন্ত্র আছে বলে অভিযোগ তুলেছেন কুস্তিগির সাক্ষী মালিক। তাঁর বক্তব্য, ওই নাবালিকা ও তাঁর বাবাকে ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হয়েছে।

আসলে নাবালিকার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছিল। ওই আইনে তাঁর গ্রেফতারি এড়ানো কঠিন ছিল। সেই বিপদ থেকে আপাতত রক্ষা পেয়েছেন এই বিজেপি নেতা তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি। এখন প্রশ্ন চার্জশিটের বাকি অংশে উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তদন্ত এবং তথ্যপ্রমাণ পেশের পর ব্রিজ ভূষণের ভবিষ্যৎ কোন দিতে গড়াবে।

দিল্লি পুলিশের এক কর্তা বলেন, ‘আমরা চার্জশিটে প্রতিটি অভিযোগ আলাদাভাবে উল্লেখ করেছি। যেহেতু ছয়জন কুস্তিগির তাঁদের অভিযোগে একাধিক ঘটনার উল্লেখ করেছিলেন, আমরা প্রতিটি অভিযোগের জন্য, সাক্ষী, ফটো বা ভিডিও সংগ্রহ করেছি। ছয়টি অভিযোগের মধ্যে, আমরা চারটিতে ফটোগ্রাফিক প্রমাণ সংযুক্ত করেছি চার্জশিটে। ছবিগুলি অভিযুক্ত এবং অভিযোগকারীদের বিভিন্ন টুর্নামেন্ট এবং ইভেন্টের।

ওই পুলিশ কর্তা বলেন, ‘আমরা কয়েকটি ভিডিওও পেয়েছি যা অভিযোগের সত্যতা প্রমাণের জন্য সংযুক্ত করা হয়েছে চার্জশিচে। এখন অপরাধ ও শাস্তির ধরন নির্ধারণের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে। আমরা কেবল অভিযোগগুলির সঙ্গে সম্পর্কিত প্রমাণগুলি একত্রিত করেছি।’

মোদী ২৪-এ তামিলনাড়ু থেকে প্রার্থী হতে পারেন, তালিকায় রামেশ্বরম, কন্যাকুমারী


```