Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

‘সামনে ভাল, বাইরে বলবে অনুব্রত বদমাশ’, ২১ জুলাইয়ের আগে কেষ্টর মুখে কাদের নাম?

দলনেত্রীর বিরুদ্ধে বারবার ওঠা কটাক্ষের পাল্টা দিতে গিয়ে অনুব্রত বলেন, “সমুদ্রের জলে চিনি মেশালেও জল মিষ্টি হয় না।”

‘সামনে ভাল, বাইরে বলবে অনুব্রত বদমাশ’, ২১ জুলাইয়ের আগে কেষ্টর মুখে কাদের নাম?

অনুব্রত মণ্ডল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 July 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের আগে জোর কদমে প্রস্তুতি সারছে তৃণমূল (TMC)। রাজ্যের অন্যান্য জেলার মতো বীরভূমেও জোরকদমে চলছে কর্মসূচি। সেই প্রস্তুতি সভার মঞ্চ থেকেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বললেন, “কিছু মানুষ সামনে ভাল কথা বললেও, পেছনে গালমন্দ করে।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে গুঞ্জন, হঠাৎ কাদের ইঙ্গিত করে এমন মন্তব্য কেষ্টর?

বোলপুরের (Bolpur) গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আয়োজিত তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার একুশে জুলাই প্রস্তুতি সভা চলছিল। উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাংসদ অসিত মাল-সহ দলের জেলা নেতৃত্ব। সেই সভায় মাইক হাতে নেন দলের দাপুটে নেতা। বক্তব্যে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও।

দলনেত্রীর বিরুদ্ধে বারবার ওঠা কটাক্ষের পাল্টা দিতে গিয়ে অনুব্রত বলেন, “সমুদ্রের জলে চিনি মেশালেও জল মিষ্টি হয় না।” বোঝাতে চাইলেন, বাইরের অপপ্রচারে নেত্রীর কিছু এসে যায় না।

কিন্তু এর পরেই তাঁর সংযোজন, “যাঁরা সামনে বলবেন আমি খুব ভাল, এই করেছি, ওই করেছি হ্যান ত্যান, তারাই আবার বাইরে গিয়ে বলবে, বদমাইশ লোক! এটা একটা স্বভাব। আপনি যতই ভালবাসুন, তারা নিন্দা করবেই।”

এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। দলের অন্দরেই কি কারও প্রতি ক্ষোভ প্রকাশ করলেন কেষ্ট? যদিও সরাসরি কারও নাম করেননি তিনি, তবে রাজনৈতিক মহলের দাবি, অনুব্রতের ইঙ্গিত বীরভূমেরই কোনও একটি অংশের তৃণমূল নেতৃত্বের দিকে।


```