Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অর্থনীতির মন্দা কাটানোর জন্য কী করছে সরকার, বন্দি অবস্থাতেই কটাক্ষ চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো : আইএনএক্স মিডিয়া কেসে তিহাড় জেলে বন্দি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেখান থেকেই অর্থনীতির হাল নিয়ে তিনি কটাক্ষ করেছেন মোদী সরকারকে। এসম্পর্কে তিনি পরিবারের সদস্যদের নিজের বক্তব্য জানিয়েছিলেন। তাঁরা চিদম্বরমের নামে

অর্থনীতির মন্দা কাটানোর জন্য কী করছে সরকার, বন্দি অবস্থাতেই কটাক্ষ চিদম্বরমের

শেষ আপডেট: 11 September 2019 08:00

দ্য ওয়াল ব্যুরো : আইএনএক্স মিডিয়া কেসে তিহাড় জেলে বন্দি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেখান থেকেই অর্থনীতির হাল নিয়ে তিনি কটাক্ষ করেছেন মোদী সরকারকে। এসম্পর্কে তিনি পরিবারের সদস্যদের নিজের বক্তব্য জানিয়েছিলেন। তাঁরা চিদম্বরমের নামে টুইট করেছেন। তাতে তিনি বলেছেন, অর্থনীতির অবস্থা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন। সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, মন্দা কাটানোর জন্য কী উদ্যোগ নেওয়া হচ্ছে? চিদম্বরমের কোথায়, অর্থনীতির এই অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব ও মধ্যবিত্তরা। মানুষের আয় কমছে, চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে আগের চেয়ে কম, ব্যবসা-বাণিজ্যও কমেছে। নতুন বিনিয়োগ হচ্ছে না। এর পরেই প্রাক্তন অর্থমন্ত্রী প্রশ্ন করেছেন, এই মন্দা থেকে বেরিয়ে আসার জন্য সরকার কী প্ল্যান করছে? https://twitter.com/PChidambaram_IN/status/1171664837673398273 ৭৩ বছরের চিদম্বরমকে ১৪ দিন জেল হাজতে রাখতে নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। তার আগে তিনি সিবিআই হেফাজতে ছিলেন ১৫ দিন। আদালত তার পরেও তাঁকে জামিন দিতে রাজি হয়নি। বন্দি অবস্থায় চিদম্বরমের টুইটার অ্যাকাউন্ট চালু আছে। এর আগেও তিনি অর্থনীতির মন্দা ও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মন্তব্য করেছেন। সেই সঙ্গে উল্লেখ করেছেন, পরিবারের মাধ্যমে তাঁর টুইটার অ্যাকাউন্ট চালু আছে। গত ৩ সেপ্টেম্বর সাংবাদিকরা তাঁকে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। জবাবে চিদম্বরম শুধু বলেন, ফাইভ পার্সেন্ট। তিনি আইএনএক্স দুর্নীতি নিয়ে মন্তব্য না করে অর্থনীতি নিয়ে সরকারকে কটাক্ষ করেছিলেন। এপ্রিল থেকে জুন অবধি ত্রৈমাসিকে অর্থনীতির বিকাশ হয়েছে পাঁচ শতাংশ হারে। চিদম্বরম সেকথাই সাংবাদিকদের মনে করিয়ে দেন। সিবিআইয়ের অভিযোগ, ২০০৭ সালে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন বিধি ভেঙে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। ২০১৭ সালের ১৫ মে সিবিআই ওই মামলায় চার্জশিট দেয়। তাতে চিদম্বরমের ছেলে কার্তিও অভিযুক্ত ছিলেন। চিদম্বরম অবশ্য বরাবরই বলে এসেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তিনি ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

```