Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উত্তর প্রদেশের নির্বাচনে অমিতের দাওয়াই, এবারও বিজেপির প্রচারে ‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’

দ্য ওয়াল ব্যুরো: মাঠে-ময়দানে জনসভা, মিছিল, পদযাত্রার চেয়ে অনেক বেশি কার্যকর বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের কাছে দলের কথা পৌঁছে দেওয়া। বছর কয়েক হল সেই কাজটাই হচ্ছে প্রযুক্তির সাহায্যে। শুরু হয়েছিল মোবাইলের বাল্ক মেসেজ পাঠানোর মধ্য দিয়ে।

উত্তর প্রদেশের নির্বাচনে অমিতের দাওয়াই, এবারও বিজেপির প্রচারে ‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’

শেষ আপডেট: 13 November 2021 06:49

দ্য ওয়াল ব্যুরো: মাঠে-ময়দানে জনসভা, মিছিল, পদযাত্রার চেয়ে অনেক বেশি কার্যকর বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের কাছে দলের কথা পৌঁছে দেওয়া। বছর কয়েক হল সেই কাজটাই হচ্ছে প্রযুক্তির সাহায্যে। শুরু হয়েছিল মোবাইলের বাল্ক মেসেজ পাঠানোর মধ্য দিয়ে। পরে সেই জায়গা নিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। উত্তর প্রদেশের (UP) আসন্ন বিধানসভা নির্বাচনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপকে এবার প্রচারের প্রধান হাতিয়ার করতে চলেছে বিজেপি। দল সিদ্ধান্ত নিয়েছে, বছর শেষের আগেই রাজ্যের প্রতিটি গ্রামে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেলা হবে। গ্রুপ অ্যাডমিন করা হবে দল কিংবা গেরুয়া শিবিরের আস্থাভাজন কোনও গ্রামবাসীকে। সরকার এবং দলের বক্তব্য গ্রুপের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপের লাস্ট সিনে বড় বদল আসছে শিগগিরই, গোপনীয়তা বাড়ছে আরও শুক্রবারই বেনারস গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৭-তে দলকে দেশের সর্ববৃহৎ রাজ্যটিতে ক্ষমতায় ফেরানোর প্রধান কারিগর ছিলেন তৎকালীন বিজেপি সভাপতি অমিত। এবারও দল তাঁকেই উত্তর প্রদেশ বিজয়ের প্রধান দায়িত্ব দিয়েছে। যদিও খাতায় কলমে উত্তর প্রদেশে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ভোট পরিচালনার দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সৈনিক অমিত শাহ মনে করেন, একান্ত প্রচারের কোনও বিকল্প হয় না। গুজরাতে এই ফরমুলায় প্রয়োগ।করে তিনি একের পর এক বিধানসভা ভোটে মোদীর গদি টিকিয়েছেন। উত্তর প্রদেশের আগের বিধানসভা নির্বাচনের মুখে লখনউয়ের ক্যাম্প অফিস থেকে অমিত নিজেই ভোটার এবং দলের নীচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি মোবাইল ফোনে কথা বলতেন। বিজেপি নেতারা মানেন, অমিত শাহের সেই জনসংযোগই মহৌষধ ছিল গত ভোট বিজেপির লড়াইয়ে। পরবর্তীকালে সব ভোটেই বিজেপি প্রচারের এই কৌশল কাজে লাগিয়েছে নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে। হোয়াটসআ্যাপ গ্রুপ তার মধ্যে অন্যতম। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে হোয়াটসআ্যাপ গ্রুপকেই আরও পেশাদারিত্বের সঙ্গে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। শুক্রবার বারাণসীতে অমিত শাহের সঙ্গে দলের নির্বাচনী পদাধিকারীদের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত কথা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ধর্মেন্দ্র প্রধানসহ পদস্থ নেতারা উপস্থিত ছিলেন। ৭০০ দলীয় ভোট পদাধিকারীর সামনে অমিত শাহ বলেন, উত্তর প্রদেশের ভোটের সঙ্গেই জুড়ে আছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভাগ্য। আগামী বছরের নির্বাচন তাই শুধু বিধায়ক নির্বাচনের ভোট নয়, ২০২৪-এর সাংসদ নির্বাচনও বটে। সূত্রের খবর, প্রতিটি ভোটারের কাছে পৌঁছতে বিজেপির পরিকল্পনা হল রাজ্যের সব গ্রামকে হোয়াটসঅ্যাপ গ্রুপের আওতায় আনা। দল ও সংঘ পরিবারের অনুগত লোকেরা যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সেগুলিকে আগের মতোই প্রচারে কাজে লাগানো হবে। কিন্তু অনেক গ্রাম এখনও বিচ্ছিন্ন। সেগুলিকে গ্রুপে জুড়ে নিয়ে লাগাতার প্রচার চালানো হবে। হোয়াটসআ্যাপ গ্রুপের সদস্যদের কাজ হবে গ্রুপে আসা বক্তব্য পরিবার, প্রতিবেশীদের মধ্যে প্রচার করা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```