Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?

রঙের খেলা ভণ্ডুল হবে? বসন্ত উৎসবে উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের হাওয়া কী বলছে

দোল উৎসবে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি পারদ চড়তে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রিও পেরিয়ে যেতে পারে।

রঙের খেলা ভণ্ডুল হবে? বসন্ত উৎসবে উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের হাওয়া কী বলছে

ফাইল ছবি

শেষ আপডেট: 11 March 2025 09:40

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে কার্যত নিশ্চিত বসন্ত উৎসব (Holi) মাটি করবে বৃষ্টি (Rain)। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া আবহাওয়া দফতর (Weather)। তারা বলছে আজ, অর্থাৎ মঙ্গলবার পার্বত্য ও সংলগ্ন তিন জেলাতেই বৃষ্টি হবে। বুধবার থেকে ধারাপাতের পরিমাণ আরও বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দরুন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার রাতে উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল হবে। জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার দোল। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। তার আগে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ উপরের পাঁচ-ছ'টি জেলায়।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং-সহ তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 

তবে আবহাওয়া দফতর সুখবর দিয়ে বলেছে, দোল উৎসবে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি পারদ চড়তে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রিও পেরিয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।


```