Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিরাট কোহলির বিরাট ভক্ত, এই নিয়মে পড়েই উচ্চ মাধ্যমিকে তৃতীয় রামকৃষ্ণ মিশনের অভিষেক

রুটিন মেনে ব্রেক লার্নিং মেথডেই পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম দশে এসেছেন মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত।

বিরাট কোহলির বিরাট ভক্ত, এই নিয়মে পড়েই উচ্চ মাধ্যমিকে তৃতীয় রামকৃষ্ণ মিশনের অভিষেক

উচ্চ মাধ্যমিকে তৃতীয় রামকৃষ্ণ মিশনের অভিষেক গুপ্ত।

শেষ আপডেট: 8 May 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দ মতো সময়েই পড়াশোনা করতে ভালবাসেন উচ্চ মাধ্যমিকে তৃতীয় অভিষেক গুপ্ত। সারাদিন বইয়ে মুখ গুঁজে পড়ার অভ্যেস নেই তাঁর। বরং রুটিন মেনে ব্রেক লার্নিং মেথডেই পড়াশোনা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম দশে এসেছেন মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত।

উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন মালদহের কৃষ্ণপল্লির বাসিন্দা অভিষেক। পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। ভবিষ্যতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চান অভিষেক। বিজ্ঞানের যে কোনও বিষয় নিয়েই পড়াশোনা করতে ভালবাসেন অভিষেক। তাঁর মা অনামিকা সাহা গুপ্ত বললেন, ছেলে মাধ্যমিকে চতুর্থ হয়েছে, উচ্চ মাধ্যমিকেও প্রথম দশে থাকবে এমন আশাই করেছিল সবাই। স্কুলে বরাবরই ভাল রেজাল্ট করেছে অভিষেক।

পড়াশোনার সঙ্গে খেলাধূলাতেও আগ্রহী অভিষেক। তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। পড়ার চাপের কারণে খেলাধূলা বাদ পড়লেও স্পোর্টসের খবর নিয়মিত রাখতেন বলেই জানালেন অভিষেক। তবে এখন পড়াশোনাতেই মন দিতে চান। সামনে খুব বড় লক্ষ্য। জেইই মেনসসে ৯৯ পার্সেন্টাইল পেয়ে গেছে অভিষেক। জেইই অ্যাডভান্সের পরীক্ষাও দিয়েছেন। সুযোগ পেলে আইআইটিতেই পড়তে চান কম্পিউটার নিয়ে। পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে খুব ভালবাসেন অভিষেক। তবে সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে সময় নষ্ট করেননি তিনি।

বাবা মেডিক্যাল ট্রান্সক্রিপশন নিয়ে কাজ করেন। মা শিক্ষিকা। ছেলেকে নিয়ে গর্বিত মা অনামিকা বললেন, “মাধ্যমিক থেকেই খুব খাটত ছেলেটা। প্রচণ্ড পরিশ্রম করেছে। মাধ্যমিকেও চতুর্থ হয়েছিল। তারপরের দু’বছর আরও বেশি পরিশ্রম করেছে। কী নিয়ে পড়তে চায় তা মাধ্যমিকের সময়েই ঠিক করে ফেলেছিল। কম্পিউটার, ডেটা সায়েন্সেই ওর আগ্রহ বেশি।”

একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। তবে আপাতত সাফল্যের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।


```