Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

লারার মাঠে বিরাট সেঞ্চুরি, মাইলফলকের ম্যাচে ডনকে ছুঁলেন কিং কোহলি

দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান মাটিতে গর্জে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। বৃহস্পতিবার খেলা শেষে তাঁর রান ছিল ৮৮ রান। শুক্রবার খেলা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই কোহলি সেঞ্চুরি স্পর্শ করে গেলেন। সঙ্গী সেইসময় রবীন্দ্র জাদেজা। কোহলি

লারার মাঠে বিরাট সেঞ্চুরি, মাইলফলকের ম্যাচে ডনকে ছুঁলেন কিং কোহলি

শেষ আপডেট: 21 July 2023 15:25

দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান মাটিতে গর্জে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। বৃহস্পতিবার খেলা শেষে তাঁর রান ছিল ৮৮ রান। শুক্রবার খেলা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই কোহলি সেঞ্চুরি স্পর্শ করে গেলেন। সঙ্গী সেইসময় রবীন্দ্র জাদেজা।

কোহলির কাছে এই টেস্ট ম্যাচ স্পেশাল। তিনি আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ৫০০তম ম্যাচ খেলছেন। এই ম্যাচে সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের (Don Bradman) ২৯তম সেঞ্চুরি স্পর্শ করলেন। তাও আবার ব্রায়ান লারার মাঠে। ম্যাচ শুরুর আগেরদিন লারার সঙ্গে একান্তে কথা বলেছিলেন বিরাট। তিনি ৯৭ রান থেকে ১০১ রানে পৌঁছে গিয়েছেন ১৮২ বল খেলেই। তার মধ্যে কোহলির ১০টি বাউন্ডারিও ছিল।

চলতি টেস্ট ম্যাচে ভারতীয় দলের ওপেনিং জুটিও রান পেয়েছে। যশস্বী জয়সোয়াল আউট হয়েছেন ৭৪ বলে ৫৭ রান করে। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা করেন ১৪৩ বলে ৮০ রান। শুভমান গিল (১০) বরং হতাশ করেছেন। তিনি আইপিএলে ভাল খেললেও আসল ক্রিকেটে খেলতে পারছেন না।

যদিও ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে কোহলির এই ইনিংস মনে থাকবে ক্রিকেট প্রেমীদের। তিনি যেভাবে খেলেছেন, তা প্রশংসার দাবি রাখে। এমনকী জাদেজাও প্রমাণ করলেন তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও। জাদেজা হাফসেঞ্চুরি পার করলেন ১০৭ বল খেলে, যার মধ্যে রয়েছে মাত্র চারটি বাউন্ডারি।

সবচেয়ে নান্দনিক বিষয় হল, বিদেশের মাঠে সেঞ্চুরির দোরগোড়ায় লেগ গ্লান্স মারছেন বিরাট। স্কোয়ার ড্রাইভে বাউন্ডারি মারছেন, এগুলিই ক্রিকেট প্রেমীদের প্রাপ্তি।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলির মোট সেঞ্চুরি সংখ্যা ৭৬টি। টেস্টে ২৯, ওয়ান ডে ক্রিকেটে ৪৬ এবং টি ২০ ক্রিকেটে করেছেন একটি মাত্র সেঞ্চুরি। ৫০০তম ম্যাচে এমন সেঞ্চুরির নজির কারও নেই। এই সংখ্যক ম্যাচে শচীন করেছিলেন সব মিলিয়ে ৭৫টি সেঞ্চুরি, কোহলি সেখানে একটি সেঞ্চুরি বেশি করলেন।

ইস্টবেঙ্গলে যোগ দিলেন দুই পাহাড়ী ফুটবলার, কোচের পছন্দ হয়েছিল মাদ্রিদে


```