Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আইসিইউতে 'ভিআইপি' মন্ত্রী! হয়রানির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের

আইসিইউতে 'ভিআইপি' মন্ত্রী! হয়রানির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের

শেষ আপডেট: 28 October 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেল থেকে বদলে গিয়েছে বেসরকারি হাসপাতালের নিয়ম কানুন। আইসিইউর বাইরেও অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না ভর্তি থাকা রোগীর পরিজনদের। কারণ, সেখানে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

চরম হয়রানির অভিযোগে শনিবার সকালে সংশ্লিষ্ট হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে  বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিজনেরা। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।

রোগীর পরিজনদের বক্তব্য, আইসিইউতি কারও সন্তান কারও বা মা ভর্তি রয়েছেন। কিন্তু শুক্রবার বিকেলের পর থেকে আইসিইউ-র বাইরেও অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রশ্ন, যাঁর বিরুদ্ধে সরকারের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সেই মন্ত্রীর নিরাপত্তার নামে কেন সাধারণ মানুষকে হয়রানি করা হবে?

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু মন্ত্রী গ্রেফতার হওয়ার পরই তাঁর জীবন সংশয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ আরও অনেকে প্রশ্ন তুলেছেন, তাই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

রেশন দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। শুক্রবার দুপুরে তাঁকে হাজির করানো হয় ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে দু’তরফের আইনজীবীদের সওয়াল জবাবের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। বমিও করেন। ধৃত মন্ত্রীর মাথায় জল ঢেলে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী।

মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় বিচারকও নেমে এসেছিলেন। এর পর নতুন করে ইডি ও বালুর আইনজীবীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যায়। ইডি ধৃত মন্ত্রীকে নিয়ে তাঁদের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার তো়ড়জোড় শুরু করে। অন্যদিকে অ্যাম্বুলেন্স ডাকার দাবি জানান বালুর আইনজীবীরা। শেষমেশ বালুর শারীরিক অসুস্থতার বিচার করে পরিবারের আর্জি মেনে তাঁকে অ্যাপেলো হাসপাতালে পাঠানো হয়।

রোগীর পরিজনদের অভিযোগ, তারপর থেকেই ধৃত মন্ত্রীর নিরাপত্তার নামে সাধারণ মানুষকে চরম হয়রান করছেন নিরাপত্তারক্ষীরা।


```