Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কানপুরের ত্রাস বিকাশ দুবে, আজ ঝাঁঝরা করেছে ৮ পুলিশকে! ২০ বছর ধরে বুনছে অপরাধের জাল

দ্য ওয়াল ব্যুরো: সবরকম খবর ও প্রস্তুতি নিয়েই তার ডেরায় পৌঁছেছিল পুলিশ। কিন্তু পাল্টা খবর পেয়ে তার প্রস্তুতি ছিল আরও বেশি। তাই পুলিশকে বাধা দেওয়ার জন্য রাস্তায় আগে থেকেই সার দিয়ে দাঁড় করানো ছিল বড়বড় ক্রেন-গাড়ি। সে সব পার করে পুলিশ নির্দি

কানপুরের ত্রাস বিকাশ দুবে, আজ ঝাঁঝরা করেছে ৮ পুলিশকে! ২০ বছর ধরে বুনছে অপরাধের জাল

শেষ আপডেট: 3 July 2020 10:30

দ্য ওয়াল ব্যুরো: সবরকম খবর ও প্রস্তুতি নিয়েই তার ডেরায় পৌঁছেছিল পুলিশ। কিন্তু পাল্টা খবর পেয়ে তার প্রস্তুতি ছিল আরও বেশি। তাই পুলিশকে বাধা দেওয়ার জন্য রাস্তায় আগে থেকেই সার দিয়ে দাঁড় করানো ছিল বড়বড় ক্রেন-গাড়ি। সে সব পার করে পুলিশ নির্দিষ্ট গলিতে এসে পৌঁছতেই অতর্কিতে হামলা চলে ছাদ থেকে। যেন রীতিমতো গুলির বৃষ্টি। সামাল দিতে পারেনি পুলিশ। তাঁরা লুটিয়ে পড়তে থাকেন মাটিতে। ছাদ থেকে গুলির সঙ্গে সঙ্গে উড়ে আসতে থাকে বিশাল বিশাল পাথরের খণ্ড। এক জন বা দু'জন নন, প্রাণ হারিয়েছেন আট-আট জন পুলিশকর্মী। এমনকি দুঁদে ডেপুটি কমিশনারও মারা গেছেন গুলিবিদ্ধ হয়। শুক্রবার ভোররাতে কানপুরের এই ঘটনা এখন সারা দেশে আলোচিত। সেইসঙ্গেই আলোচিত আরও একটি নাম। বিকাশ দুবে। কুখ্যাত এই অপরাধীকে ধরতে গিয়েই এমন চরম বিপর্যয় ঘটে উত্তরপ্রদেশ পুলিশবাহিনীর।

National News

বিকাশ যে সহজে হাতে আসার নয় তা বিলক্ষণ জানা ছিল পুলিশের। তাই যথেষ্ট সংখ্যক পুলিশকর্মী নিয়েই গ্রামে হাজির হয় বাহিনী। কিন্তু গ্রামে কিছুটা ঢুকতেই পথ আটকানোর চেষ্টা করা হয়েছে দেখে পুলিশ বুঝতে পারে তারা যে আসছে তা আগেই দুবের দলের কাছে খবর রয়েছে। তার পরে আর সময় মেলেনি। অতর্কিত আক্রমণে সব ঝাঁঝরা হয়ে যায়। বিকাশের গোটা দল রক্তাক্ত পুলিশকর্মীদের কাছ থেকে বন্দুক ও গুলি ছিনিয়ে সেখান থেকে রাতের অন্ধকারে চম্পট দেয়। উত্তরপ্রদেশের মাফিয়া জগৎ রীতিমতো কাঁপে গ্যাংস্টার বিকাশ দুবের নামে। আর উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুন, অপহরণ, ডাকাতি-- কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে! গত ২০ বছর ধরে নয়-নয় করে রুজু হয়েছে ৬০টি মামলা! তার হাতে যে কত মানুষ খুন হয়েছেন, সেই সংখ্যাটা বোধহয় নিজেই জানে না বিকাশ। অন্ধকার হিংসার জগতে যেন মাকড়সার মতো জাল বিছিয়েছে সে। শোনা যায়, একসময়ে অপরাধ জগৎ থেকে নাম সরিয়ে রাজনীতিতেও নাম লেখানোর চেষ্টা করেছে বিকাশ। তার নিজের এলাকার পঞ্চায়েত নির্বাচনেও দাঁড়িয়েছিল। একটি খুনের মামলায় পুলিশ ধাওয়া করলে ফের গা ঢাকা দেয় সে।

विकास दुबे के कानपुर आगमन पर उमड़ा ...

ঘটনার শুরু প্রায় দু'দশক আগে। আজ থেকে ১৯ বছর আগে পুলিশ স্টেশনে ঢুকে উত্তরপ্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লাকে খুনের অভিযোগ ওঠে বিকাশের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ পুলিশ অভিযুক্ত বিকাশকে গ্রেফতারও করে। তখন 'শিবালি ডন' নামে কানপুর কাঁপাচ্ছে শিবরাজপুরের দুবে। নাটকীয় ভাবে তাকে গ্রেফতার করতে পেরে পুলিশ সামান্য স্বস্তি পায়। কিন্তু আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে আসে সে। তথ্যপ্রমাণ মেলাতে পারেনি পুলিশ। কয়েক মাস পরেই সে এই হাইপ্রোফাইল খুনের মামলায় ছাড়া পায়। এর পরে যতবারই বিকাশ জেলে গিয়েছে, ততবারই ঠিক কোনও না কোনও ভাবে ছাড়া পেয়ে গিয়েছে! শুধু তাই নয়, শিবরাজপুরে তার বিকারু গ্রামের বাড়িতে গোটা এলাকার যুব সম্প্রদায় তার অঙ্গুলিহেলনে কাজ করে। ফলে সেখানে গিয়ে লুকিয়ে থাকলে তাকে ধরে আনা পুলিশের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। ইতিমধ্যেই কানপুর পুলিশ ঘোষণা করেছে, বিকাশকে খোঁজার বিষয়ে কোনও তথ্য দিলেই ২৫ হাজার টাকার পুরস্কার মিলবে। কিন্তু তাতে লাভ ছাড়া ক্ষতি হল না। এত চেষ্টা ও সতর্কতার পরেও ৮-৮ জন পুলিশকে স্রেফ গুলি করে মেরে হাওয়া হয়ে গেল বিকাশ। যদিও উত্তরপ্রদেশের সমস্ত সীমানা সিল করে দেওয়া হয়েছে ঘটনার পরে, যাতে বিকাশ কোনও ভাবেই পালাতে না পারে। কিন্তু ঘটনার পরে ১২ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও, এখনও কোনও সূত্র পায়নি পুলিশ।

```