Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোর মুখে বাজারে সবজির আকাশছোঁয়া দাম, টাস্ক ফোর্সকে কড়া নির্দেশ নবান্নের

নবান্নে টাস্ক ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ। সেখানেই দাম বেঁধে দেওয়া হয়।

পুজোর মুখে বাজারে সবজির আকাশছোঁয়া দাম, টাস্ক ফোর্সকে কড়া নির্দেশ নবান্নের

ফাইল ছবি

শেষ আপডেট: 4 October 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো: বাজারে সবজির দাম আকাশছোঁয়া। ব্যাগ হাতে বাজারে গেলে রীতিমতো হাত পোড়ার অবস্থা। পুজোর আগে আমজনতার মুখে হাসি ফেরাল নবান্ন।

রাজ্যে সুফল বাংলার স্টলে কোন সবজির দাম কত হবে এদিন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নবান্নে টাস্ক ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ। সেখানেই দাম বেঁধে দেওয়া হয়।  

শুক্রবার মুখ্যসচিব জানান, রাজ্যে এমনিতেই সবজির দাম স্থিতিশীল। বাজারে যাতে কোনও ভাবেই সবজির জোগান না কমে সে বিষয়ে তৎপর রাজ্য। নবান্নের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় উৎসবের আগে যাতে রাজ্যে কৃষিপণ্যের ঘাটতি না ঘটে সেদিকে নজর রাখতে হবে।

এদিন সুফল বাংলার স্টলে কোন সবজির দাম কত হবে তা নির্ধারণ করে দিয়েছে নবান্ন। মুখ্যসচিবের স্পষ্ট নির্দেশ রাজ্যের দাম মেনেই ব্যবসা করতে হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক সুফল বাংলার স্টলে কোন সবজি কত টাকায় মিলবে 

  • আলু-২৭ টাকা (প্রতি কেজি)
  • পেয়াজ- ৪৫ টাকা (প্রতি কেজি)
  • নটে শাক ৩৭ টাকা (প্রতি কেজি)
  • লঙ্কা ৮৫ টাকা (প্রতি কেজি)
  • শশা ৪০ টাকা (প্রতি কেজি)
  • পটল  ৪৭ টাকা (প্রতি কেজি)
  • লাউ ৩৯ (প্রতি কেজি)
  • করলা ৫৪ (প্রতি কেজি)
  • ঝিঙে ৫০ (প্রতি কেজি)
  • ঢ্যাঁড়শ ৪৭ (প্রতি কেজি)
  • বেগুন ৭৫ (প্রতি কেজি)
  • কুমড়ো ২৬ (প্রতি কেজি)
  • টমেটো ৮০ (প্রতি কেজি)
  • পুরনো আদা ২০০ (প্রতি কেজি)
  • নতুন আদা ৮৫ (প্রতি কেজি)
  • রসুন ৩০০ (প্রতি কেজি)

পুজোর মুখে এমনিতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবজির দাম সেকারণে কিছুটা বাড়লেও মুখ্যসচিব জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। সুফল বাংলার স্টলে পর্যাপ্ত পরিমাণে সবজি মিলবে খুবই কম দামে।

শুক্রবার টাক্স ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে জেলাগুলিতে শাক-সবজির দাম নিয়ে রিপোর্ট নেন মুখ্যসচিব। বৈঠকে অংশ নেয় ব্যবসায়ী সংগঠনগুলিও।


```