
শেষ আপডেট: 17 October 2021 08:48
দুয়ারে রেশন দিতে পারব না, হাত তুললেন ডিলার, তৃণমূল বলছে হাতানোর ধান্দা
দক্ষিণ ক্যালিফোর্ণিয়ার লস অ্যাঞ্জেলসে বছর বছর অনুষ্ঠিত হয় 'ভেগান অক্টোবরফেস্ট'। এটি একটি বিয়ার উৎসব। বিয়ার তো আছেই, তার পাশাপাশি নানা রকমারি সুখাদ্যে ভরে থাকে উৎসবের আসর। তবে শর্ত একটাই, সব কিছুই হতে হবে ভেজ অর্থাৎ নিরামিষ। আমিষের ছোঁয়াটুকুও থাকবে না কোথাও।
'ভেগান অক্টোবরফেস্ট' একটি প্রাচীন জার্মান উৎসব। এখানে মূলত বিয়ার নিয়ে মেতে ওঠেন মানুষ। থাকে হরেক রকম খাবারও। তবে পশুজাত কোনও খাবার এখানে পরিবেশন করা হয় না। বিয়ার বা খাবার, সবটাই উদ্ভিদজাত।
লস অ্যাঞ্জেলসে চলতি বছরের বিয়ার উৎসব হয়েছে গতকাল, ১৬ অক্টোবর। নানা ধরণের মানুষ এই উৎসবে বিয়ারের গ্লাস হাতে নিয়ে হুল্লোড়ে মেতেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তার টুকরো টুকরো ছবি। কোথাও বিয়ারের গ্লাস হাতে নেচে উঠেছেন যুবতী, কোথাও আবার কেউ গাইছেন গান। ভেগানদের পছন্দসই খাবারের সম্ভারও ছিল সেখানে। বসেছিল ছোট ছোট দোকানের স্টল। অনেকেই পছন্দমতো স্টলে ভিড় জমিয়েছিলেন। 'ভেগান অক্টোবরফেস্ট'-এর বিশেষ ধরণের এক পোশাক আছে, অনেকে তা পরেও উৎসবের আনন্দে মেতেছিলেন। সবমিলিয়ে জমে গিয়েছিল এবছরের জার্মান বিয়ার উৎসব 'ভেগান অক্টোবরফেস্ট'।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'