Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

যোগীরাজ্যে ডেঙ্গি আক্রান্তকে প্লাজমার বদলে দেওয়া হল মুসাম্বির রস, সঙ্গে সঙ্গে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ডেঙ্গি রোগীকে (Dengue patient) প্লাজমার (plasma) বদলে দেওয়া হল মুসাম্বি লেবুর রস (mosambi juice)। সূত্রের খবর, প্রয়াগরাজের একটি হাসপাতালে এই কাণ্ডটি ঘটেছে। এরপরই হাসপাতালে ভর্তি থাকা ওই রোগীর ম

যোগীরাজ্যে ডেঙ্গি আক্রান্তকে প্লাজমার বদলে দেওয়া হল মুসাম্বির রস, সঙ্গে সঙ্গে মৃত্যু

শেষ আপডেট: 20 October 2022 18:00

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ডেঙ্গি রোগীকে (Dengue patient) প্লাজমার (plasma) বদলে দেওয়া হল মুসাম্বি লেবুর রস (mosambi juice)। সূত্রের খবর, প্রয়াগরাজের একটি হাসপাতালে এই কাণ্ডটি ঘটেছে। এরপরই হাসপাতালে ভর্তি থাকা ওই রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে যোগীরাজ্যে।

গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবারই সে রাজ্যের সমস্ত ডাক্তারদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য দফতর। এমন কঠিন পরিস্থিতিতে এবার সামনে এল এই ভয়ঙ্কর অভিযোগ। সেই রোগীর পরিবারের সদস্যদের দাবি, তাঁদের বাড়ির লোককে প্লাজমা পাঠানোর সময় স্থানীয় ব্লাড ব্যাঙ্ক মুসাম্বির রস পাঠিয়েছে! হাসপাতালে সেই রস শরীরে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে প্লাজমার পাউচের মধ্যে মুসাম্বির রস রয়েছে। ভিডিওয় এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, প্লাজমার ঘাটতি দেখা দিলে মুসাম্বির রস দেওয়া হচ্ছে। এর পিছনে একটি চক্র কাজ করছে। সঙ্গে যুক্ত রয়েছে স্বাস্থ্যকর্মীরাও। তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

এদিন ঘটনাটি প্রকাশ্যে আসার পরই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ইনস্পেক্টর জেনারেল রাকেশ সিং। তিনি জানিয়েছেন, তদন্তকারী দল জাল প্লাজমা চক্রের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনার কথা স্বীকার করে জানান, যোগী সরকার পুরো বিষয়টির উপরে কড়া নজর রেখেছে।

স্ত্রী কেন চাকরি করবে! কেরলে মহিলাকে মারতে মারতে মুখ ফাটিয়ে দিল স্বামী


```