
শেষ আপডেট: 20 February 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: আচমকা ইউক্রেনের রাজধানী কিভে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তিনি কিযভে (Kyiv) পৌঁছনোর আগে পর্যন্ত এই সফরের কথা গোপন রেখেছিল দুই দেশ।
খবর জানাজানি হতে বিশ্বজুড়ে বাইডেনের এই সফর ঘিরে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর সকাল থেকে কিভে জল্পনা ছিল, যুদ্ধবিধ্বস্ত দেশে বিশ্বনেতাদের মধ্যে কেউ একজন আসছেন। কে আসছেন, বাইডেনের বিমান ইউক্রেনের রাজধানীতে অবতরণের আগে পর্যন্ত তা গোপন রাখা হয়।
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা চালায় ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। বিশ্ব নেতারা সেই থেকে বারে বারে যুদ্ধ থামানোর কথা বললেও বন্ধ হয়নি। বরং ইউক্রেনের পূর্ব প্রান্তে যুদ্ধ হামলা শুরু হয়েছে নতুন করে।
যুদ্ধ শুরুর পর আজই প্রথম ইউক্রেন গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিয়েভে তিনি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। মনে করা হচ্ছে, ইউক্রেনের আকাশে রুশ বিমানের হামলার আশঙ্কায় গোপন রাখা হয়েছিল বাইডেনের সফর।
তবে তৎপর্যপূর্ণ হল, রাশিয়া এখনও বাইডেনের ইউক্রেন সফর নিয়ে মুখ খোলেনি। তারা পরিস্থিতির উপর নজর রাখছে। বাইডেনও এখনও পর্যন্ত মুখ খোলেননি যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তবে আন্তজার্তিক মহল মনে করছে, এই সফরের পর ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়ার বিষয়ে আরও তৎপর হবে মার্কিন প্রশাসন। মার্কিন সফরে গিয়ে সেই আর্জিই জানিয়ে এসেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট।
হরিয়ানায় পোড়া কঙ্কাল কাণ্ডে নয়া মোড়, সদ্যোজাত মৃত শিশুর ময়নাতদন্ত কেন করছে পুলিশ?