Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র পেতে পারে তালিবান, আশঙ্কা মার্কিন কংগ্রেস সদস্যদের

দ্য ওয়াল ব্যুরো : আর কিছুদিনের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবে আমেরিকা সহ প্রতিটি পশ্চিমী দেশ। এরপরে তালিবান ওই দেশে কেমন শাসন ব্যবস্থা চালু করবে, তা নিয়ে উদ্বেগে আছে সারা বিশ্ব। এর মধ্যে মার্কিন কংগ্রেসের একদল সদস্য প্রেসিডেন্ট জো ব

পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র পেতে পারে তালিবান, আশঙ্কা মার্কিন কংগ্রেস সদস্যদের

শেষ আপডেট: 26 August 2021 14:54

দ্য ওয়াল ব্যুরো : আর কিছুদিনের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবে আমেরিকা সহ প্রতিটি পশ্চিমী দেশ। এরপরে তালিবান ওই দেশে কেমন শাসন ব্যবস্থা চালু করবে, তা নিয়ে উদ্বেগে আছে সারা বিশ্ব। এর মধ্যে মার্কিন কংগ্রেসের একদল সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়ে বলেছেন, তালিবান যেন পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। কারণ সেক্ষেত্রে পাকিস্তানের পরমাণু অস্ত্র যেতে পারে তালিবানের হাতে। পাকিস্তানের ওপরে তালিবানের প্রভাব বাড়ছে কিনা, সেদিকে কড়া নজর রাখতে হবে আমেরিকাকে। মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সেনেটের ৬৮ জন সদস্য চিঠি দিয়ে বাইডেনের কাছে জানতে চেয়েছেন, আফগানিস্তান নিয়ে বাইডেনের পরবর্তী পরিকল্পনা কী। বাইডেনকে সরাসরি প্রশ্ন করা হয়েছে, তালিবান যদি আফগানিস্তানের সীমান্তে সেনা সমাবেশ ঘটায়, তাহলে আমেরিকা কী করবে? পাকিস্তানকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করার জন্য কী করবেন বাইডেন? কংগ্রেস সদস্যদের বক্তব্য, গত কয়েক সপ্তাহে সারা বিশ্ব দেখেছে, কীভাবে দ্রুত ক্ষমতা দখল করেছে তালিবান। যতদূর মনে হচ্ছে, এখন সেখান থেকে আমেরিকার সেনাবাহিনী ফিরিয়ে না আনা উচিত ছিল। এছাড়া কংগ্রেস সদস্যদের অভিযোগ, আফগানিস্তান থেকে আমেরিকার নাগরিক ও তাঁদের আফগান সহযোগীদের ফিরিয়ে আনতে অনর্থক দেরি করছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন সেনা জানায়, কাবুল বিমান বন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, বিস্ফোরণে কতজন হতাহত হয়েছেন জানা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি। এদিন পশ্চিমী দেশগুলি থেকে তাদের নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, কাবুল বিমান বন্দরের আশপাশে যাবেন না। সেখানে এখন হাজার হাজার মানুষ ভিড় করেছেন। তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে পালিয়ে যেতে চাইছেন তাঁরা। এখনও পর্যন্ত আফগানিস্তান ছেড়ে গিয়েছেন ৯০ হাজার জন। প্রতিদিন কাবুল বিমান বন্দর থেকে উড়ছে ভারতের দু'টি বিমান। আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। এদিন ৩১ টি বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসে মোদী সরকার। তালিবান অধিকৃত আফগানিস্তানে এখন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বিস্তারিত জানানো হয় বিভিন্ন দলের প্রতিনিধিকে। বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, ১৫ হাজার মানুষ আফগানিস্তান থেকে পালানোর জন্য ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছেন। আপাতত ভারতীয়দের ফিরিয়ে আনার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

```