
শেষ আপডেট: 27 August 2023 10:09
দ্য ওয়াল ব্যুরো: ১৯ বছর বয়সি বৌমার (daughter-in-law) সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছা ছিল শ্বশুরের। পুত্রবধূকে সে ব্যাপারে রাজি করানোর জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিল স্বামী। এমনকী, চলছিল মারধরও। তারপরেই রাগের মাথায় ঘুমন্ত স্বামীর গলায় কুড়ুল মেরে দু-আধখানা করে দিলেন স্ত্রী (woman slits husband's throat)!
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদাউনে (Badaun)। গত ১৪ অগস্ট বাড়ির বাইরে উঠোনে একটি খাটিয়ার উপর শুয়ে ঘুমোচ্ছিল ৪৩ বছরের তেজেন্দর সিং। সেই সময়ই খুন করা হয় তাকে। কুড়ুলের কোপে তার গলা ফাঁক করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। মৃতের পরিবার পুলিশকে জানিয়েছিল, অজ্ঞাতপরিচয় কেউ এসে খুন করে গেছে তেজেন্দরকে।
তিনি আরও জানান, তাঁর স্বামী তাঁদের ১৯ বছর বয়সি পুত্রবধূর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চাইছিল। তরুণীকে সে ব্যাপারে রাজি করানোর জন্য নিজের স্ত্রীর কাছেই দরবার করেছিল তেজেন্দর। তারপরেই রাগে অগ্নিশর্মা হয়ে ঘুমন্ত স্বামীর গলায় কুড়ুল চালিয়ে তাকে খুন করেন মিথিলেশ দেবী।
তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বদাউনের পুলিশ সুপার ওপি সিং জানিয়েছেন, মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ডেটিং অ্যাপে বন্ধুত্ব, তারপর 'যৌনতার ফাঁদে' পা দিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক!