Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, চিন ও পাকিস্তানকে দোষ দিল আমেরিকা, ব্রিটেন, কানাডা

দ্য ওয়াল ব্যুরো : ভারতে সংখ্যালঘুদের ওপরে 'অত্যাচার' নিয়ে অতীতে বেশ কয়েকবার সরব হয়েছে পাকিস্তান। শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বৈঠকে নিন্দা করা হল পাকিস্তানেরই। সেদেশে যেভাবে ধর্মীয় সংখ্যা লঘুরা নি

সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, চিন ও পাকিস্তানকে দোষ দিল আমেরিকা, ব্রিটেন, কানাডা

শেষ আপডেট: 23 August 2019 04:25

দ্য ওয়াল ব্যুরো : ভারতে সংখ্যালঘুদের ওপরে 'অত্যাচার' নিয়ে অতীতে বেশ কয়েকবার সরব হয়েছে পাকিস্তান। শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বৈঠকে নিন্দা করা হল পাকিস্তানেরই। সেদেশে যেভাবে ধর্মীয় সংখ্যা লঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন, একযোগে তার নিন্দা করল আমেরিকা, ব্রিটেন ও কানাডা। এমনকী পাকিস্তানের বরাবরের মিত্র চিনেরও কড়া সমালোচনা করা হয়েছে। চিনের উইঘুর অধ্যুষিত অঞ্চলে যেভাবে সংখ্যালঘুদের বিক্ষোভ দমন করা হয়, তা নিন্দনীয় বলে মনে করে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি। https://twitter.com/ANI/status/1164734533431959553 এর আগে একাধিকবার পাকিস্তানের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপরে ধারাবাহিক নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে। একবার ইউরোপীয় ইউনিয়ন সংখ্যালঘু নিপীড়নের অভিযোগের অভিযোগে পাকিস্তানের অনুদান বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছিল। অভিযোগ, পাকিস্তানে সংখ্যালঘুরা ভালো চাকরি পান না। তাঁদের ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হয় না। আরও নানাভাবে তাঁরা বৈষম্যের শিকার হন। চিনের বিরুদ্ধে অভিযোগ, সেদেশের উত্তর পশ্চিমে উইঘুর প্রদেশে সংখ্যালঘু মুসলিমরা নিয়মিত সরকারি দমনপীড়নের শিকার হচ্ছেন। উইঘুরদের মধ্যে যাঁরা চিনা সরকারের বিরোধী তাঁদের এক ধরনের বন্দি শিবিরে আটকে রাখা হয়। চিন অবশ্য বলেছে, বন্দি শিবির বলে কিছু নেই। যেগুলিকে বন্দি শিবির বলা হচ্ছে, সেখানে আসলে কারিগরি শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ সেগুলি ভোকেশনাল ট্রেনিং ক্যাম্প। একইসঙ্গে সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও শিক্ষা দেওয়া হয়। তবে এখন ওই সব ক্যাম্পে বিশেষ কেউ নেই।

```