Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর

শেষ আপডেট: 6 December 2023 20:52

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে বলিউড তারকা সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুররা গানের তালে তালে নেচেছিলেন। মঞ্চে তাঁদের পাশে ছিলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, “গোটা বাংলা দুর্নীতিতে আক্রান্ত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন।”

প্রশাসনিক সূত্রের দাবি, ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার অতিথি ছিলেন সলমন, সোনাক্ষীরা। তাঁরা যখন বাংলার গানের তালে পা মেলাচ্ছিলেন তখন তাঁদের সম্মান জানাতেই উঠে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টির অন্য মানে করার চেষ্টা হচ্ছে।

এভাবে কোনও মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করা যায় কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এ ব্যাপারে উত্তরবঙ্গে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী বলেন, “আমি আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলায় ওদের উৎসাহিত করতে।”

আলাদা করে গিরিরাজের আক্রমণের কোনও জবাব দেননি মমতা। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এই ধরনের অপমানজনক কথার জবাব দিতে আমাদের রুচিতে বাধে। যে কথা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি।"

ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজা বলেন, "এটা বিজেপির নারী বিদ্বেষের আর একটি নমুনা। এটা ২০২১ এ দেখেছিলাম। ওনাদের নেতা এরাজ্যে ভোটের প্রচারে এসে যেভাবে 'দিদি ও দিদি' বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন, বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছিলেন।"

শুধু গিরিরাজ নয়, ফিল্ম ফেস্টিভ্যাল প্রসঙ্গে এদিন টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রীকে রোমের রাজার সঙ্গে তুলনা করে টুইটে শুভেন্দু লিখেছেন, ‘রোম যখন জ্বলছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল’।

ঘটনার সূত্রপাত, এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জব কার্ড ইস্যুতে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে।" এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন গিরিরাজ। 


```