Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আফগানিস্তান থেকে বিমান ছিনতাই করে নিয়ে যাওয়া হল ইরানে

দ্য ওয়াল ব্যুরো : ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করার জন্য কাবুলে গিয়েছিল সেদেশের একটি বিমান। মঙ্গলবার দুপুরে জানা যায়, বিমানটিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে ইরানে। ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন, গত রবিবার বিমানটি ছিনত

আফগানিস্তান থেকে বিমান ছিনতাই করে নিয়ে যাওয়া হল ইরানে

শেষ আপডেট: 24 August 2021 09:03

দ্য ওয়াল ব্যুরো : ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করার জন্য কাবুলে গিয়েছিল সেদেশের একটি বিমান। মঙ্গলবার দুপুরে জানা যায়, বিমানটিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে ইরানে। ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন, গত রবিবার বিমানটি ছিনতাই করা হয়। বিমানে অজ্ঞাতপরিচয় একদল লোক ঢুকে পড়েছিল। তারা ইউক্রেনের নাগরিক নয়। রবিবারের পরে আরও তিনবার বিমানে ইউক্রেনের নাগরিকদের ফেরানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁরা কাবুল বিমান বন্দর অবধি পৌঁছতেই পারেননি। তাই নাগরিকদের উদ্ধার করতে পারেনি ইউক্রেন। ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করার পরেই বিমান বন্দরের কাছে ভিড় জমান কয়েক হাজার মানুষ। তাঁরা সকলে বিমানে চড়ে দেশ থেকে পালাতে চাইছিলেন। তখন হুড়োহুড়ির মধ্যে সাত আফগান অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ব্রিটেনের প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে এই তথ্য। দফতরের মুখপাত্র বলেন, "মৃতদের পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানাই।" গত শুক্রবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি শিশুকে কাবুল বিমান বন্দরের বাইরে থেকে মার্কিন মেরিন সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে। বিমান বন্দরের পাঁচিলে আছে রেজর ওয়ার। অর্থাৎ তারের সঙ্গে ছোট ছোট ক্ষুর আটকানো আছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক হাতে ধরে শিশুটিকে সেই তারের ওপরে তুলে ধরছেন একজন। শিশুটির ডায়াপার খুলে পড়ছে। তারের ওপার থেকে হাত বাড়িয়ে শিশুটিকে নিচ্ছেন এক মার্কিন সেনা। কাবুল বিমান বন্দরে যে সেনারা মোতায়েন ছিলেন তাঁদেরই কারও হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ওই শিশুটি ছিল অসুস্থ। তার বাবা-মা তাকে মার্কিন মেরিনের হাতে তুলে দেয়। বিমানবন্দরে নরওয়ে সরকারের একটি অস্থায়ী হাসপাতাল ছিল। সেখানে শিশুটির চিকিৎসা হয়। পরে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, শিশুটির বাবা-মা'র প্রতি সহানুভূতি দেখিয়ে মার্কিন সেনা তার চিকিৎসার ব্যবস্থা করেছিল।

```