
শেষ আপডেট: 23 May 2022 10:52
দ্য ওয়াল ব্যুরো: ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা বছরে দুই দফায় নেওয়া হয়। কিন্তু করোনার জন্য ২০২১-র ডিসেম্বর ও ২০২২-এর জুনের পরীক্ষা একসঙ্গে নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। সেই পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। অনলাইনেই করা যাবে আবেদন।
আগামী ৩০ মে পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। প্রার্থীদের অনুরোধে আবেদনের এবং ফি জমা দেওয়ার তারিখ বাড়ানো হয়েছে বলে তিনি জানান। শুধু তাই নয় যাঁরা ফর্ম ফিলআপ করে ফেলেছেন তাঁরাও সংশোধনও করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ছিল আজ, অর্থাৎ ২৩ তারিখ। কিন্তু সেই সময় বাড়িয়ে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত করা হয়েছে। প্রার্থীরা তাঁদের আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট- ugcnet.nta.nic.in-এ দিতে পারবেন।
যাঁরা এখনও আবেদন করেননি দেরি না করে আজই করে সেরে ফেলুন কাজটি-