Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দাঁত পড়ে গেছে, কী করে খাব! প্রধানমন্ত্রীকে চিঠি লিখল ৫-৬ বছরের দুই শিশু

দ্য ওয়াল ব্যুরো: গুরুত্বপূর্ণ এক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে চিঠি। জানাজানি হতেই তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। হবে নাই বা কেন। এ সমস্যা তো আর যেমন-তেমন নয়! দাঁত পড়ে যাওয়ার কারণে খাবারই খেতে পারছে না দুই খুদে (two-lit

দাঁত পড়ে গেছে, কী করে খাব! প্রধানমন্ত্রীকে চিঠি লিখল ৫-৬ বছরের দুই শিশু

শেষ আপডেট: 1 October 2021 03:00

দ্য ওয়াল ব্যুরো: গুরুত্বপূর্ণ এক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে চিঠি। জানাজানি হতেই তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। হবে নাই বা কেন। এ সমস্যা তো আর যেমন-তেমন নয়! দাঁত পড়ে যাওয়ার কারণে খাবারই খেতে পারছে না দুই খুদে (two-little-children)। এত বড় সমস্যা নিয়ে তারা কার কাছেই বা যাবে! তাই সরাসরি চিঠি প্রধানমন্ত্রীকেই।

দেশের নতুন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী, অভিজ্ঞতা ও দক্ষতার শীর্ষে এই এয়ার চিফ মার্শাল

অসমের বাসিন্দা ৫ বছরের আরিয়ানের ৩টি ও তার থেকে এক বছরের বড় দিদি রায়েসার ৫টি দাঁত পড়ে গিয়েছে। দুধের দাঁত এই বয়সেই পড়ে। এদিকে ফাঁকা জায়গায় তো এখনও নতুন দাঁত গজায়নি। ফলে প্রিয় খাবারদাবার আয়েস করে খাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। এর ফলে সব মিলিয়ে যারপনাই চিন্তিত হয়ে পড়েছে ভাই-বোন। তাদের উদ্বেগের কথা লিখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। assam kids letter to modi: பல் வளரவில்லை என பிரதமருக்கு புகார் கடிதம்  எழுதிய சிறுவர்கள்... - assam siblings write to pm modi and cm himanta  saying their adult teeth weren't growing and they hadসেই চিঠিতে আবার হিমন্ত বিশ্বশর্মাকে 'মামা' বলে উল্লেখ করেছে দুই খুদে। তার পরে চিঠিটির ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন রায়েসা ও আরিয়ানের কাকা। তিনি ট্যাগও করেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে। চিঠি দেখে হেসেই গড়াচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এত গুরুত্বরপূর্ণ বিষয় নিয়ে মোদীজির আলোচনায় বসা উচিত দু'ভাইবোনের সঙ্গে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```