Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূল নাগাল্যান্ডে প্রতিনিধিদল পাঠাচ্ছে, প্রসূন-সুস্মিতারা যাবেন নিহতদের বাড়ি বাড়ি

দ্য ওয়াল ব্যুরো: নাগাল্যান্ডে (nagaland) অসম রাইফেলসের (assam rifles) গুলিতে নিহতদের (killed ) (firing) পরিবার ও আহতদের সঙ্গে দেখা করতে সে রাজ্যে প্রতিনিধি দল (team) পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc)। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ে

তৃণমূল নাগাল্যান্ডে প্রতিনিধিদল পাঠাচ্ছে, প্রসূন-সুস্মিতারা যাবেন নিহতদের বাড়ি বাড়ি

শেষ আপডেট: 6 December 2021 01:52

দ্য ওয়াল ব্যুরো: নাগাল্যান্ডে (nagaland) অসম রাইফেলসের (assam rifles) গুলিতে নিহতদের (killed ) (firing) পরিবার ও আহতদের সঙ্গে দেখা করতে সে রাজ্যে প্রতিনিধি দল (team) পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc)। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন রবিবার রাতে একটি বিবৃতিতে জানিয়েছেন, সোমবার তৃণমূল কংগ্রেসের পাঁচ জনের প্রতিনিধিদল নাগাল্যান্ডের মন (mon) জেলার ওটিং গ্রামে গিয়ে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করবেন। এই দলে থাকবেন চার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার, শান্তনু সেন এবং মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। আরও পড়ুন---নাগাল্যান্ডে সেনাঘাঁটি আক্রমণ, নিহত আরও এক গ্রামবাসী! মোট মৃত্যু ১৫ জনের শনিবার রাতে অসম রাইফেলসের গুলিতে ওটিংয়ের ১৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়। সংঘর্ষে একজন জওয়ানও মারা গিয়েছেন। ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যটির বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। টুইট করে নিহতদের পরিবারকে ন্যায় বিচার দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, মন জেলায় যে ঘটনা ঘটেছে তাকে দুর্ভাগ্যজনক বলেছেন শাহ। গুলিচালনার ঘটনায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই নিয়ে যখন মিজোরাম-নাগাল্যান্ড সীমান্তে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি তখন রবিবার রাতে ফের এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীরা অসম রাইফেলসের ছাউনিতে হামলা করতে গেলে সেনা গুলি চালায়। একটি বিবৃতিতে অসম রাইফেলসের তরফে বলা হয়েছে, “গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সন্ত্রাসবাদীদের ধরতে ওটিং গ্রামে অভিযান চালায় সেনা জওয়ানরা।” গত দু’বছর ধরে একের পর এক ভিন রাজ্যের ঘটনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। এনআরসি-র সময়ে অসমে তৃণমূলের প্রতিনিধি দল গেলেও তাঁদের এয়ারপোর্টের বাইরে বের হতে দেওয়া হয়নি। তারপর অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে হত্যার ঘটনাতেও প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। সম্প্রতি উত্তরপ্রদেশে লখিমপুর খেরির ঘটনার পরও ছদ্মবেশে সেখানে পৌঁছেছিলেন দোলা সেনরা। এবার নাগাল্যান্ডে টিম পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে প্রসূন, সুস্মিতারা অকুস্থলে পৌঁছতে পারেন কি না।  

```