Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'রাজ্য কি খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি?' তৃণমূল বিধায়কের পোস্টে ঝরে পড়ল ক্ষোভ

পশ্চিমবঙ্গের বর্তমান এই পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শাসক দলের বিধায়ক।

'রাজ্য কি খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি?' তৃণমূল বিধায়কের পোস্টে ঝরে পড়ল ক্ষোভ

মনোরঞ্জন ব্যাপারী

শেষ আপডেট: 2 November 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক খুন এবং ধর্ষণের খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আরজি কর কাণ্ডের পর যেভাবে প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নেমেছেন মানুষ, মনে করা হয়েছিল এই ধরনের ঘটনা কমবে। কিন্তু তেমন কিছু হয়নি। সম্প্রতি আলিপুরদুয়ারে আবারও এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের বর্তমান এই পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শাসক দলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। প্রশ্ন তুললেন, এই রাজ্যও খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি?

মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন মনোরঞ্জন ব্যাপারী। অনেক সময়ই তা নিয়ে রাজ্যের শাসক শিবির অস্বস্তির মুখে পড়ে। কারণ কিছুক্ষেত্রে বিরোধী শিবির থেকে দাবি করা হয় তিনি তৃণমূলের বিরুদ্ধেই কথা বলেন। এবারও তার ব্যতিক্রম হল না। রাজ্যের নানা প্রান্ত থেকে যে পরপর খুন, ধর্ষণের খবর আসছে তা নিয়ে ক্ষিপ্ত বলাগড়ের তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, ধর্ষকদের বিরুদ্ধে সাধারণ মানুষ ও সরকারের সজাগ থাকা দরকার ও প্রতিরোধ গড়ে তোলা দরকার। 

সোশ্যাল মিডিয়ায় ঠিক কী লিখেছেন মনোরঞ্জন? তৃণমূল বিধায়ক বলেন, ''আর সহ্য হচ্ছে না। কেমন যেন পাগল পাগল লাগছে। মাথা ব্যথা ঠিক রাখা অসাধ্য হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গটাও খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না!'' নিজের এই পোস্টের ব্যাখ্যা দিয়ে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, বাঙালি বহিরাগত দ্বারা সংক্রমিত হচ্ছে। যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। 

তিনি আরও বলেন, সারা ভারতবর্ষ জুড়ে কিছু বছর ধরে ভয়ঙ্করভাবে মহিলাদের উপর অত্যাচার বেড়ে গেছে। আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ব্যাপক ভাবে এই অত্যাচার চলছে। বাংলাতে আবার এগুলো শুরু হয়েছে। এই ধরনের ঘটনায় এক মাসের মধ্যে বিচার সহ কঠোর শাস্তি হওয়া দরকার। 


```