Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ভেবেছিলাম পুলিশ মেয়েদের মারবে না, জামিয়ার ছাত্রীর ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : পুলিশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এক ছাত্রের ওপরে। তাকে ঘিরে ধরে রক্ষা করছে ছাত্রীরা। রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের পর এমনই এক ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে নেট দুনিয়ায়। তাতে শোনা যাচ্ছে, ছাত্রীরা চিৎকা

ভেবেছিলাম পুলিশ মেয়েদের মারবে না, জামিয়ার ছাত্রীর ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 17 December 2019 05:11

দ্য ওয়াল ব্যুরো : পুলিশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এক ছাত্রের ওপরে। তাকে ঘিরে ধরে রক্ষা করছে ছাত্রীরা। রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের পর এমনই এক ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে নেট দুনিয়ায়। তাতে শোনা যাচ্ছে, ছাত্রীরা চিৎকার করছেন, 'দিল্লি পুলিশ গো ব্যাক গো ব্যাক।' পুলিশ প্রথমে পিছিয়ে গেল। পরে ঝাঁপিয়ে পড়ে ছাত্রীদের আড়াল থেকে টেনে আনল এক ছাত্রকে। এর পরে দেখা যাচ্ছে, পুলিশ লাঠি দিয়ে মারতে লাগল সেই ছাত্রকে। শেষে ছাত্রীরা দৌড়ে এসে ফের ছেলেটিকে ঘিরে দাঁড়াল। ততক্ষণে তার শরীর থেকে রক্ত ঝরছে। রক্তাক্ত অবস্থা সে মাটিতে পড়েছিল। তাকে ঘিরে দেওয়াল তৈরি করল ছাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য উঠে দাঁড়াল আহত ছাত্রটি। সে বাকিদের বলল, ভিতরে যাও ভিতরে যাও। ভিডিওতে এক ছাত্রীকে বলতে শোনা গিয়েছে। তাঁর নাম আয়েশা রানা। তিনি ইতিহাসে এম এ পড়েন। তাঁর কথায়, "পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটালে এক সহপাঠী অসুস্থ হয়ে পড়ে। তার হাঁপানি রোগ ছিল। মেয়েটির নাম লাডিফা।" পরে আয়েশা বলেন, "পুলিশ ছাত্রদের হিংস্রভাবে আক্রমণ করছিল। তাদের তাড়া করছিল। পরে তারা শাহিনকে আক্রমণ করল।" শাহিন সাংবাদিকতার ছাত্র। তিনি পুলিশকে কলেজের আইডেনটিটি কার্ড দেখিয়েছিলেন। প্রেস কার্ডও দেখিয়েছিলেন। অভিযোগ, পুলিশ তার পরেও তাঁকে আক্রমণ করে। তাঁর কথায়, "আমি মেয়েদের সাহায্য করতে গিয়েছিলাম। পুলিশরা আমাকে বলল, আপনি বেরিয়ে আসুন। মেয়েরা আমাকে ঘিরে রেখেছিল। পুলিশরা আচমকা আমার নাগাল পেয়ে যায়। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে।" ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেকে ছাত্রীদের সাহসের প্রশংসা করেছেন।

```